তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৫০ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১২:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ

আমি চুপ হয়ে গেছি

আমি চুপ হয়ে গেছি

কলকাতার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ক্যারিয়ারের শুরু থেকেই টালিগঞ্জে কাজ করেছেন সাহসিকতার সঙ্গে। বাংলাদেশের সিনেমাতেও দেখা গেছে তাকে। তবে এখন আর সেভাবে অভিনয়ে দেখা যায় না এ অভিনেত্রীকে। ব্যস্ত আছেন সামাজিক কার্যক্রম ও ব্যক্তিজীবন নিয়ে। গল্প পছন্দ হলে মাঝেমধ্যে অভিনয়ে দেখা যায় তাকে।

সম্প্রতি কালবেলার সঙ্গে কথা হয় তার। কলকাতা থেকে মোবাইল ফোনে জানালেন তার কথাগুলো সমাজে আসলে কতটা প্রভাব ফেলে। তার জন্য আগের মতো সবকিছু নিয়ে নিজের মতামত প্রকাশ করতেও এখন আর সেভাবে মন চায় না বলেও জানান তিনি। শ্রীলেখা সবসময়ই একজন বাস্তববাদী মানুষ। সমাজের অপরাধ, অনিয়ম ও মানুষের অধিকার নিয়ে বরাবরই কথা বলেন এ অভিনেত্রী। তবে এখন আর সেভাবে মন টানে না তাকে। সব কেন তিনি একাই বলবেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

শুরুতেই শ্রীলেখা বলেন, ‘আমি তো অনেক বললাম, এখন নতুন করে আর কী বলব। সমস্যা হচ্ছে আমি কথা বললে আমার বিপরীতে সংবাদ প্রকাশ হয়। মানুষ সমালোচনা করেন। তাই ভাবছি, আমি একা আর কত কথা বলব। অনেক তো বলেছি। আমার নতুন করে আর কিছু বলার নেই। আমি এখন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যেভাবে শান্তি পাই সেভাবেই থাকব। এবার অন্যরা বলুক। এ ছাড়া আমি চাই যারা চুপ করে আছে সাংবাদিকরা তাদের ধরুক। তাদের দিয়ে কথা বলাক। আমি চুপ হয়ে গেছি। স্পষ্টবাদী সবাই। এখন তারা বলুক।’

কথাগুলো তিনি ভারতের লোকসভা নির্বাচন কেন্দ্র করে বলছেন। কারণ নির্বাচন নিয়ে এরই মধ্যে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের উদ্দেশ করে পরামর্শ দেন এ অভিনেত্রী। এ সময় বাংলাদেশের দর্শকদের নিয়েও কথা বলেন তিনি। জানান, বাংলাদেশ তার বাবার দেশ। এখানের মানুষ তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। তাই সুযোগ হলেই তিনি ফিরে আসেন এখানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X