তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০২:২০ এএম
আপডেট : ০৬ মে ২০২৪, ১০:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

সাইমন-বুবলীর ‘চাদর’ আসছে ঈদের আগেই

সাইমন-বুবলীর ‘চাদর’ আসছে ঈদের আগেই

নির্মাতা জাকির হোসেন রাজুর ‘চাদর’ সিনেমাটি অবশেষে মুক্তির মুখ দেখছে। এ মাসেই যে কোনো সময় সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। এর আগে বেশ কয়েকবার এটি মুক্তির কথা থাকলেও সেটি আর হয়নি।

সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও বুবলী। সিনেমাটি নির্মাণ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নিজস্ব অর্থায়নে। ‘চাদর’ দিয়ে দীর্ঘ বিরতির পর সিনেমা প্রযোজনায় ফিরেছে এফডিসি। সিনেমাটি ঘিরে তাই সবার প্রত্যাশা অনেক।

২০২২ সালের জুলাইয়ে সিনেমাটির ঘোষণা আসে। এরই মধ্যে এটির সেন্সর হয়ে গেছে। ‘চাদর’ মুক্তির বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিন কালবেলাকে বলেন, “সিনেমাটি আমরা কোরবানির ঈদের আগেই মুক্তির পরিকল্পনা করছি। মুক্তির আগে কিছু কাজ বাকি আছে। সেগুলো সম্পন্ন হলেই আমরা তারিখটি আনুষ্ঠানিকভাবে জানাব। এ ছাড়া হল পাওয়ার বিষয়ও রয়েছে। যদি সেভাবে হল পাওয়া যায়, তাহলে ‘চাদর’ কোরবানির আগেই প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শক।”

‘চাদর’ সিনেমার গান লিখেছেন পরিচালক জাকির হোসেন রাজু নিজেই। গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় আছেন সোহেল রাজ ও এস আই শহীদ। সাইমন-বুবলী ছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকেই।

এদিকে রোজার ঈদে নায়িকা বুবলীর ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া-দ্য লাভ’ সিনেমা দুটি মুক্তি পায়। যার একটিও বাণিজ্যিক সফলতা পায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X