তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০২:৩৮ এএম
আপডেট : ০৭ মে ২০২৪, ১১:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

ঘাম ঝরাচ্ছেন শিলা

ঘাম ঝরাচ্ছেন শিলা

ঢাকাই সিনেমার সম্ভাবনাময়ী চিত্রনায়িকা শিরিন শিলা। বেশ কিছু বাণিজ্যিক সিনেমায় দেখা গেছে তাকে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন এ সুন্দরী।

কালবেলার সঙ্গে একান্ত আলাপে এ অভিনেত্রী বলেন, ‘সিনেমার বাইরেও ওটিটিতে ভিন্ন ভিন্ন চরিত্রে কাজের জন্য প্রস্তুত আমি। প্রতিনিয়তই দারুণ সব গল্পনির্ভর কাজে অভিনয়ের জন্য প্রস্তাব পাচ্ছি।’ শিলা আরও বলেন, ‘এজন্য আমার অভিনয়ের চ্যালেঞ্জও বেড়ে গেছে। রমজানে রোজা রেখে মজার মজার খাবার খেয়ে ওজন কিছুটা বেড়ে যায়। তাই এখন পুরোদমে নিজেকে ফিট করার মিশনে নেমেছি। প্রতিদিন নিয়ম করে জিম করছি। খাবারেও পরিবর্তন এনেছি। এ ছাড়া বাসায় সময় পেলেই ইয়োগা ফ্রি এক্সারসাইজ করছি। কারণ একজন অভিনেত্রীর ফিটনেসটাই মূল।’

এরই মধ্যে শিলা চুক্তিবদ্ধ হয়েছেন ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে। এর আগে তিনি ওয়েব সিরিজে অভিনয় করলেও সেগুলো মুক্তি পায়নি। তার নতুন সিরিজের নাম ‘ব্যাড গার্লস’। অনুরূপ আইচের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে এটি পরিচালনা করবেন সেলিম রেজা। এ ছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন তানিম আহমেদের ওয়েব ফিল্ম ‘স্বয়ম্বর’-এ। যেগুলোর কাজ শিগগিরই শুরু হবে বলেও জানালেন হালের আলোচিত এ নায়িকা।

সবশেষ শিলাকে দেখা গিয়েছিল নির্মাতা মেহেদী হাসানের ‘শেষ বাজি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক সাইমন সাদিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১০

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১১

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১২

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৩

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৪

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৫

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৭

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৮

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৯

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

২০
X