তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৩:১৭ এএম
আপডেট : ১১ মে ২০২৪, ১২:৫৬ পিএম
প্রিন্ট সংস্করণ

অভিনয়ে ফেরার ইঙ্গিত দিলেন মোনালিসা

অভিনয়ে ফেরার ইঙ্গিত দিলেন মোনালিসা

মডেলিং জগতে তুমুল জনপ্রিয় ছিলেন মোনালিসা। অভিনয়ও করেছেন দাপটের সঙ্গে। তবে হঠাৎ করেই বিনোদন জগৎ থেকে দূরে সরে যান এ অভিনেত্রী। বেছে নেন প্রবাসজীবন। বর্তমানে ছুটিতে এসেছেন বাংলাদেশে। এ সময় মুখোমুখি হন কালবেলার। জানালেন ভালো গল্প হলে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও দেখা যেতে পারে তাকে।

মোনালিসা দেশে এসেই একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রোডাক্ট লাউঞ্জ অনুষ্ঠানে উপস্থিত হন। সেখান তিনি কালবেলার সঙ্গে আলাপকালে বলেন, ‘আমি আজ মোনালিসা শুধু দর্শক এবং আপনাদের ভালোবাসায়। অনেক দিন পর দেশে এসেও এমন ভালোবাসা সত্যিই আমাকে অভিভূত করেছে। প্রবাসে সবকিছুই আছে। শুধু এ ভালোবাসাটিই নেই।’

এ সময় আবারও কাজে ফিরবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অভিনয় তো আমি সবসময়ই করতে চাই। শুরু থেকেই বেছে বেছে কাজ করার অভ্যাস ছিল আমার। তবে আমেরিকায় চলে যাওয়ার পর মিডিয়া থেকে একেবারেই দূরে আমি। এখন বাংলাদেশে আছি। ইচ্ছে আছে ঈদে কিছু কাজ করার। সে ক্ষেত্রে যদি গল্প ও নির্মাতা ভালো হয়, তাহলে আমাকে এবার ঈদেই দর্শক পর্দায় দেখবেন।’ এ সময় অভিনেত্রী বড় পর্দায় অভিনয়ের ইচ্ছের কথাও জানান। বলেন, ‘প্রথম থেকেই সবাই আমাকে সিনেমায় অভিনয়ের বিষয়ে জিজ্ঞেস করত। তখন আমি ছোট ছিলাম, তাই করা হয়নি। এখন যদি কেউ চায় সিনেমায় আমাকে নিয়ে কাজ করতে, আমি রাজি হয়ে যাব। সে ক্ষেত্রেও গল্প ভালো হতে হবে।’

২০১৩ সালে বিয়ের পর স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমান মোনালিসা। সংসারজীবনে তাদের বিচ্ছেদ হলেও সেই থেকে ব্যক্তিজীবনে আমেরিকাতেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে। বর্তমানে কর্মরত আছেন কিকো মিলান নামের একটি কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১০

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১১

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১২

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৪

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৫

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৬

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৭

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৮

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

২০
X