তারবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০২:৪৯ এএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ১২:১৭ পিএম
প্রিন্ট সংস্করণ

শুভ জন্মদিন ক্যাপ্টেন

হলিউড অভিনেতা জনি ডেপ। ছবি : সংগৃহীত
হলিউড অভিনেতা জনি ডেপ। ছবি : সংগৃহীত

বিশ্বের প্রভাবশালী অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। জনপ্রিয়তার তালিকায় তার অবস্থান ওপরের দিকে। দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের সিনেপ্রেমী দর্শকদের কাছে তিনি অনন্য এক অভিনেতা। তার সিনেমা মানেই বক্স অফিসে একক আধিপত্য। তিনি আর কেউ নন, তিনি হলেন দর্শকনন্দিত হলিউড অভিনেতা জনি ডেপ। যিনি সবার কাছে ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ নামেই অধিক পরিচিত। আজ এই নায়কের জন্মদিন।

জনির জন্ম ১৯৬৩ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে। ছোটবেলা থেকেই তার সংগীতের ওপর ব্যাপক ভালোবাসা ছিল। বড় হয়ে সংগীতশিল্পী হতে চেয়েছিলেন তিনি। তবে সেই ইচ্ছা তার পূরণ না হলেও সংগীতের সঙ্গে তার সম্পর্কটা এখনো ভালোবাসার। তাইতো সময় পেলেই গিটার নিয়ে উঠে পড়েন স্টেজে।

জনির আশির দশকে অভিনয় জগতে পদার্পণ হয় ‘টোয়েন্টি ওয়ান জাম্প স্ট্রিট’ টিভি সিরিজ দিয়ে। তার অভিনয় দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর হলিউডের বাঘা বাঘা নির্মাতার নজরে আসেন তিনি। সুযোগ আসে হলিউডের কিংবদন্তি নির্মাতা ওয়েস ক্রাভেনের হরর ‘আ নাইটমেয়ার অন এল্ম স্ট্রিট’ সিনেমায় অভিনয় করার। সেই যে শুরু, এখন পর্যন্ত দাপটের সঙ্গে রুপালি পর্দায় কাজ করে যাচ্ছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১০

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১১

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ইংল্যান্ডের দারুণ শুরু

১৮

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X