তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০২:০২ এএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ১১:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

শেষ দৃশ্য পর্যন্ত টানটান উত্তেজনা থাকবে

শেষ দৃশ্য পর্যন্ত টানটান উত্তেজনা থাকবে

নিজেকে বারবার ভেঙেছেন। বাণিজ্যিক সিনেমার এক উজ্জ্বল তারা বলা হয় তাকে। নায়কনির্ভর নায়িকা ছিলেন না কখনোই। শাকিব খান, সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন, বাপ্পি চৌধুরী থেকে শুরু করে হালের রোশানদের সঙ্গে জুটি বেঁধে সমানতালে অভিনয় করে যাচ্ছেন। বলছিলাম ঢাকাই ছবির গ্ল্যামারাস চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কথা।

ঈদুল আজহায় ‘ময়ূরাক্ষী’ সিনেমায় মাধ্যমে বড় পর্দায় হাজির হচ্ছেন ববি। তার বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। এরই মধ্যে ছবির প্রচারণা শুরু করেছে ‘ময়ূরাক্ষী’।

এ ব্যাপারে ববি কালবেলাকে বলেন, ‘আমি নিজেকে ভাঙতে পছন্দ করি। এ চলচ্চিত্রটিও ঠিক তেমনি। আমাকে নতুনভাবে তুলে ধরা হয়েছে। গল্পে একাধিক চমক দর্শকরা পছন্দ করবেন। শেষ দৃশ্য পর্যন্ত টানটান একটা উত্তেজনায় থাকবেন দর্শক। আমি নিজেও কাজটি নিয়ে আত্মবিশ্বাসী।’

তিনি আরও বলেন, “এমন চ্যালেঞ্জিং একটি চরিত্রে নিজেকে মেলে ধরতে দারুণ লেগেছে। কারণ প্রতিটি শিল্পী চায় নতুনভাবে নিজেকে পর্দায় দেখতে। পরিচালক ‘ময়ূরাক্ষী’ টিমসহ সবাই মনে করেছে এ চরিত্রটির জন্য আমি পারফেক্ট। আমার চেষ্টার কোনো কমতি ছিল না। চরিত্রের কারণে আমাকে ধূমপান করতে হয়েছে। যেটি আমার জন্য খুব কষ্টকর ছিল। আমি সিগারেটের স্মেইল একদমই সহ্য করতে পারি না। ধূমপানের সময় আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল।”

প্রেম ও প্রতারণার সত্য ঘটনা অবলম্বনে ‘ময়ূরাক্ষী’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। রোমান্টিক ঘরানার থ্রিলার ধাঁচের ছবিতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, আফফান মিতুল ও কস্তুরী চৌধুরী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। পরিচালনা করেছেন রাশিদ পলাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X