তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০২:১৩ এএম
আপডেট : ২১ জুন ২০২৪, ১২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

আশাবাদী দীপিকা

আশাবাদী দীপিকা

‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি ২৭ জুন বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি দেওয়া হবে। এটি নির্মাণ করেছেন নাগ অশ্বিন। এতে প্রথমবারের মতো প্রভাসের সঙ্গে জুটি বেঁধে আসছেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। খবর : বলিউড হাঙ্গামা

সম্প্রতি মুম্বাইয়ে এই সিনেমার একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। যেখান দীপিকাসহ সিনেমার সঙ্গে যুক্ত সবাইকে উপস্থিত হতে দেখা যায়। সংবাদ সম্মেলনে দীপিকা বলেন, “এই সিনেমার গল্প যখন আমার কাছে আসে। গল্প দেখেই আমি হ্যাঁ বলে দিই। কারণ এমন একটি কাজের সুযোগ হয়তো সহজে মিলবে না। এ ছাড়া এ কাজটি থেকে আমি বেশকিছু শিক্ষা নিয়েছি। নতুন পৃথিবী সম্পর্কে একটা ধারণা পেয়েছি। এতে অভিনয় করেছেন বলিউডের বিগ স্টাররা। তাদের সঙ্গে কাজ করা সত্যিই সৌভাগ্যের। এটি হতে যাচ্ছে আমার ক্যারিয়ারের অন্যতম কাঙ্ক্ষিত সিনেমা। ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়ে আমরা সবাই আশাবাদী। ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দেবে এটি।”

এই কনফারেন্সের মাধ্যমে প্রথমবার ক্যামেরার সামনে বেবি বাম্পসহ হাজির হতে দেখা যায় দীপিকাকে। কালো ড্রেসে নজর কাড়েন তিনি। টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, সিনেমাটি ভারতের ইতিহাসে সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণ ব্যয় ৬০০ কোটি রুপি। এর আগে এত অর্থ খরচে কোনো সিনেমা নির্মাণ করা হয়নি। প্রভাস-দীপিকা ছাড়া সিনেমার মূল আকর্ষণ থাকবে অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো দুই মহান তারকা। এ ছাড়া আরও অভিনয় করছেন দুলকার সালমান, দিশা পাটানি, কীর্তি সুরেশ প্রমুখ। এ ছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে এস এস রাজামৌলি, ম্রুনাল ঠাকুর, রাম গোপাল ভার্মা, বিজয় দেবরাকোন্ডা ও রানা দাগ্গুবতির মতো সুপারস্টারদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

হাতের স্পর্শেই উঠে যাচ্ছে কোটি টাকার সড়কের পিচ

এআইইউবি ও সনি বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

১০

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

১১

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

১২

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

১৩

অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৪

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

১৫

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

১৬

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

১৭

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

১৮

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১৯

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

২০
X