তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০২:১৩ এএম
আপডেট : ২১ জুন ২০২৪, ১২:০৮ পিএম
প্রিন্ট সংস্করণ

আজমান মাতাবেন একঝাঁক তারকা

আজমান মাতাবেন একঝাঁক তারকা

সংযুক্ত আরব আমিরাতে বসছে তারকাদের মিলনমেলা। ২২ জুন আলোকোজ্জ্বল শহরটির আজমাইন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে ‘বাংলা কার্নিভাল ২০২৪’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে বাংলাদেশ ও ভারতের বেশকিছু তারকা পারফর্ম করবেন।

‘বাংলা কার্নিভাল ২০২৪’ আয়োজনে করছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন কালবেলাকে বলেন, ‘এই আয়োজনটি দুবাই শহরে বাঙালিদের জন্য সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। বড় আয়োজনের অনুষ্ঠানটি সবাই উপভোগ করবেন আমার বিশ্বাস। প্রবাসীদের বিনোদনের জন্য আমরা বাংলাদেশ ও ভারতের বেশ কিছু তারকাদের পারফরম্যান্সের আয়োজন রেখেছি। আশা করছি এবারের আয়োজনটি স্মরণীয় হয়ে থাকবে।’

এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন চিত্রনায়ক নিরব। এরই মধ্যে দুবাইয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। যাওয়ার আগে কালবেলাকে এই নায়ক বলেন, ‘সদ্য ঈদ শেষ হলো। তবে এখনো ঈদের আমেজ রয়েছে। দেশে ঈদ করলাম। কোরবানি নিয়েই ব্যস্ততায় কেটেছে ঈদের দিন। এবার প্রবাসী ভাই-বোনদের আনন্দ দিতে যেতে হচ্ছে। সেখানে পারফর্ম করব। সবাইকে আনন্দ দিতে চাই। পরিবার-পরিজন ছেড়ে যারা প্রবাসে জীবন কাটাচ্ছেন, তাদের কিছুটা আনন্দ দিতে পারলে নিজেকে সার্থক বলে মনে করব আমি।’

‘বাংলা কার্নিভাল ২০২৪’ নিরব ছাড়াও চিত্রনায়ক জায়েদ খান, সংগীতশিল্পী সহোদর প্রতীক হাসান ও প্রীতম হাসান এবং কলকাতার নায়িকা ইধিকা পালসহ অনেকেই পারফর্ম করবেন বলে মামুন নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১০

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১১

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১২

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১৩

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৪

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৫

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৬

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৭

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৮

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৯

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

২০
X