তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০২:০৮ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১০:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

হলিউড সহজ জায়গা নয়: জোলি

অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত
অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তার রূপের মহিমা এবং অভিনয়ের জাদুতে মুগ্ধ বিশ্বের লাখ লাখ দর্শক। সম্প্রতি তিনি অর্জন করেছেন ডেজার্ট পাল্ম আচিভমেন্ট অ্যাওয়ার্ড। তবে পুরস্কার গ্রহণকালে তিনি হলিউডকে খুব কঠিন একটা জায়গা বলে উল্লেখ করেছেন।

অ্যাঞ্জেলিনা জোলি এক সাক্ষাৎকারে তার দৃষ্টিকোণ শেয়ার করছেন হলিউড, শোবিজ এবং এই শিল্পে ক্যারিয়ার করার সঙ্গে যে চ্যালেঞ্জগুলো জড়িত তা নিয়ে।

তিনি বলেন, যদি আপনি থিয়েটার ভালোবাসেন, আপনি ঘরে বসেই সেটা প্র্যাকটিস করতে পারেন। আপনাকে তার জন্য কোনো চাকরি পেতে হবে না। শিল্পী হিসেবে জীবনযাপন করার উপায় খুঁজে বের করুন, শিল্পীদের মধ্যে থাকুন; কিন্তু একই সঙ্গে একটি পূর্ণাঙ্গ জীবনযাপন করুন।

জোলি আরও বলেন, শিল্পের প্রতি আবেগ নিয়ে কাজ করতে ইচ্ছুক অভিনেতাদের তাদের কাজের সঙ্গে একটি পরিপূর্ণ ব্যক্তিগত জীবন মেলাতে হয়। কারণ, হলিউডের ক্যারিয়ার মোটেও সহজ নয়।

ডেভিসের সঙ্গে কথোপকথনে অভিনেত্রী আরও প্রকাশ করেছেন যে, কীভাবে তিনি সাগ্রহে মারিয়ায় অভিনয় করার সুযোগটি গ্রহণ করেছিলেন যখন পরিচালক পাবলো লাররান তার কাছে সিনেমাটির প্রস্তাব নিয়ে আসেন।

অভিনেত্রী বলেন, একবার আমাকে একজন বলেছিল যে, আমি গান গাইতে পারি না আর পারলেও নাকি আমার সুর একটু বেসুরা হয়ে যায়। এটি আমাকে খুব কষ্ট দেয়। আমি সে সময় চুপ ছিলাম। কাউকে বুঝতে দিইনি যে, আমি কষ্ট পেয়েছি।

জোলি আরও বলেন, তারপর যখন পাবলো আমাকে এটা করতে বললেন এবং আমাকে জিজ্ঞেস করলেন আমি গান গাইতে পারি কি না, তখন আমি চলচ্চিত্র নির্মাতাকে বলেছিলাম, যদিও কেউই অপেরা সিঙ্গার মারিয়া ক্যালাসের মতো সঠিকভাবে গান গাইতে পারবে না, তবুও আমি জীবনীচিত্রে তার চরিত্রে অভিনয় করার জন্য নিজের সেরাটা দেব।

এদিকে জোলি চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা এবং স্বীকৃতি অর্জন করেছেন, যার মধ্যে সম্প্রতি সমাপ্ত ২০২৫ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস এবং আসন্ন ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসের মনোনয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১০

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১১

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১২

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৩

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৪

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৫

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৬

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৭

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

২০
X