শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এই চরিত্রে আরিয়ানাকে ভক্তরা চিনবে না, দাবি অভিনেত্রীর

মার্কিন গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে। ছবি : সংগৃহীত
মার্কিন গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে। ছবি : সংগৃহীত

মার্কিন গায়িকা ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে। সম্প্রতি তার অভিনীত ‘গ্লিন্ডা দ্য গুড উইচ’ চরিত্র নিয়ে কিছু উদ্বেগ প্রকাশ করেছেন। জানিয়েছেন কাজটি নিয়ে তার অভিজ্ঞতার কথাও।

সেন্টিমেন্টাল মেন পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথমদিকে এই চরিত্রের জন্য আমি কিছুটা দ্বিধায় ছিলাম। কারণ আমার কাছে ‘গ্লিন্ডা’ চরিত্র সম্পর্কে আগে কোনো স্পষ্ট ধারণা ছিল না। তাই দর্শকের কাছে এ চরিত্রটি আমি কতটা ফুটিয়ে তুলতে পারব—এটি নিয়েও চিন্তিত ছিলাম। কারণ আমি সংগীতের মানুষ। আমার ভক্তরা আমাকে এ চরিত্রে দেখে কতটা আনন্দ পাবে, তা নিয়েও ভাবনা ছিল। আমাকে যারা মূলত পপ তারকা হিসেবে জানেন, তাদের পক্ষে এ চরিত্রটি দেখতে কিছুটা অস্বাভাবিক লাগতে পারে।’

এ সময় তিনি মজার ছলে আরও বলেন, ‘সিনেমাটি মুক্তির পর আমার ভক্তরা হয়তো ‘গ্লিন্ডা’ চরিত্রে আমাকে দেখে বলতেও পারে ও কোন আরিয়ানা গ্রান্ডে! কারণ এমন এক চরিত্রে আমাকে এর আগে ভক্তরা কখনোই দেখেনি। তাই কাজটা নিয়ে দর্শকের মতো আমিও খুব উচ্ছ্বসিত।’

গ্রান্ডে এর আগে ব্রডওয়ে মিউজিক্যাল ১৩, দ্য মিউজিক্যাল এবং নিকেলোডিয়ন সিটকম ভিক্টোরিয়াস ও স্যাম অ্যান্ড ক্যাটে অভিনয় করেছেন। এ ছাড়া অ্যাডাম ম্যাককের সায়-ফাই রাজনৈতিক স্যাটায়ার ডোন্ট লুক আপেও তাকে দেখা গেছে। তার বিভিন্ন অভিনয় অভিজ্ঞতা এই নতুন চরিত্রে আত্মবিশ্বাসী হতে সহায়তা করেছে বলেও জানান তিনি।

‘উইকেড’ সিনেমার প্রথম ভাগ নভেম্বর ২২, ২০২৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। গ্রান্ডে গ্লিন্ডার চরিত্রে এবং সিথিয়া এরিভো এলফাবার চরিত্রে অভিনয় করবেন। এ ছাড়া এতে আরও অভিনয় করছেন জোনাথন বেইলি, মিশেল ইয়ো, জেফ গোল্ডব্লাম, পিটার ডিঙ্কলেজ, বোওয়েন ইয়াংসহ আরও অনেকে। এটি পরিচালনা করেছেন জন এম চু। এর দ্বিতীয় ভাগ কবে আসবে, তা এখনো জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১০

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১১

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১২

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৩

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৪

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১৫

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৭

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৮

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৯

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

২০
X