তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ১২:৫০ পিএম
প্রিন্ট সংস্করণ

মন ভাগাভাগিতে জোভান-সাদিয়া

মন ভাগাভাগিতে জোভান-সাদিয়া

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান। বহু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। তার বিপরীতে নানা সময়ে বিভিন্ন নাটকে জুটি হয়ে কাজ করেছেন সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। এবার আবারও তারা জুটি হয়ে আসছেন। নাটকের নাম ‘মন ভাগাভাগি’।

নাটকটি পরিচালনা করছেন পরিচালক সাগর জাহান। নাটকের শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। পরিচালনার পাশাপাশি নাটকটির গল্পও এই নির্মাতার।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, ‘সাগর ভাইয়ের প্রতিটি নাটকেই একটা চমৎকার গল্প থাকে, যা মূলত নাটকে অভিনয়ে অনুপ্রেরণা দেয়। তার সঙ্গে কাজ করতে পারা সবসময়ই আমার জন্য আনন্দের। তিনি খুব যত্ন নিয়ে কাজ করেন। তাই দর্শকদের কাছে সাগর ভাইয়ের কাজের জনপ্রিয়তাও বেশি। এ ছাড়া সহশিল্পী হিসেবে সাদিয়া আয়মান অসাধারণ। আশা করছি কাজটি দর্শকদের ভালো লাগবে।’

সময়ের ব্যস্ত অভিনেত্রী সাদিয়া আয়মান। নতুন নাটক নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি সাগর ভাইয়ের কাজের একজন ভক্ত। তাই তার সঙ্গে কাজের সুযোগ পেলে আমি কখনো না করি না। জানি কাজটি অসাধারণ হবে। সেই চাওয়া থেকেই আরও একটি নাটকে যুক্ত হয়েছি। এর গল্প অসাধারণ। এ ছাড়া তার প্রতিটি নাটকের গল্পের ভিন্নতা থাকে।’

নাটকটি দেশের একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X