স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

ভারতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) নতুন করে বিস্তারিত চিঠি পাঠিয়েছে বিসিবি। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ই–মেইলের মাধ্যমে এই চিঠি পাঠানো হয় বলে দাবি করেছে দেশের একটি সংবাদমাধ্যম।

চিঠিতে কেন ভারতে বিশ্বকাপ খেলাকে বাংলাদেশের জন্য অনুকূল মনে করছে না বিসিবি—তা ব্যাখ্যা করা হয়েছে বিস্তারিতভাবে। নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের পাশাপাশি বিষয়টির পটভূমি তুলে ধরে প্রয়োজনীয় নথি ও রেফারেন্সও সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে এই চিঠির তাৎক্ষণিক কোনো জবাব আসছে না; আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে আইসিসির অবস্থান জানতে পারবে বিসিবি।

এর আগে গত রোববার প্রথমবার আইসিসিকে ই–মেইল করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অপারগতার কথা জানায় বিসিবি। সেই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হয়ে দাঁড়ায় বিসিসিআই-এর একটি নির্দেশনা। বিসিসিআইয়ের সিদ্ধান্তে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে হয়।

উল্লেখ্য, গত ডিসেম্বর আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশের পর ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই ঘটনাকেই নিরাপত্তা ও পরিবেশগত অনিশ্চয়তার বড় উদাহরণ হিসেবে তুলে ধরে বিসিবি।

এই প্রেক্ষাপটে আইসিসি মঙ্গলবার বিসিবিকে একটি পাল্টা ই–মেইল পাঠিয়ে নিরাপত্তা সংক্রান্ত শঙ্কাগুলোর বিস্তারিত ব্যাখ্যা চায়। সেই চিঠিরই জবাব হিসেবে বৃহস্পতিবার নতুন করে অবস্থান স্পষ্ট করল বিসিবি।

এখন সব পক্ষের দৃষ্টি ১০ জানুয়ারির দিকে—আইসিসির সিদ্ধান্তই নির্ধারণ করবে বিশ্বকাপ আয়োজন ও বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে পরবর্তী পথচিত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১০

ব্রাজিলের সামনে এবার মিসর

১১

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১২

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৩

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৪

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১৬

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

১৮

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

২০
X