স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের প্রদর্শনী ম্যাচ, মাঠে নামছেন নান্নু-সুজনরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মাঠে গড়াচ্ছে সাবেক ক্রিকেটারদের বিশেষ প্রদর্শনী ম্যাচ। দেশের দুই বীর মুক্তিযোদ্ধা ক্রিকেটার শহীদ জুয়েল ও শহীদ মুশতাকের নামে গঠিত দুই একাদশে বিভক্ত হয়ে খেলবেন বাংলাদেশের প্রাক্তন তারকা ক্রিকেটাররা।

আগামী ১৬ ডিসেম্বর সকালে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সকাল ১০টায় শুরু হতে যাওয়া এ আয়োজনে দর্শকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী।

রোববার আয়োজকরা দুই দলের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছেন। অভিজ্ঞতা ও স্মৃতির মিশেলে গড়া এই ম্যাচে আবারও মাঠে দেখা যাবে জাতীয় দলের সাবেক অধিনায়ক, তারকা ব্যাটার ও বোলারদের।

শহীদ জুয়েল একাদশে খেলবেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহমান বাবু, হারুন উর রশিদ লিটন, তালহা জুবায়ের, সানোয়ার হোসেন, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন মুনির, এনামুল হক মণি ও রকিবুল হাসান। দলটির কোচের দায়িত্বে থাকবেন গোলাম ফারুক শুরু, ফিজিও আবু হানিফ এবং টিম সহকারী হিসেবে থাকবেন মিলন খান।

অন্যদিকে শহীদ মুশতাক একাদশে রয়েছেন হান্নান সরকার, নাদিফ চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল, জাহাঙ্গীর আলম, তুষার ইমরান, মাহবুবুল আলম রবিন, সাজিদুল ইসলাম ও জামাল বাবু। এই দলের কোচ হিসেবে থাকছেন দিপু রায় চৌধুরী, ফিজিও এনামুল হক এবং টিম সহকারী আলমগীর হোসেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X