কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আনিসুল হক চৌধুরীর দুই বইয়ের প্রকাশনা উৎসব

আনিসুল হক চৌধুরীর বইয়ের প্রকাশনা উৎসবে অতিথিরা। ছবি : সংগৃহীত
আনিসুল হক চৌধুরীর বইয়ের প্রকাশনা উৎসবে অতিথিরা। ছবি : সংগৃহীত

১৯৪৮ সালে রচিত ভাষা আন্দোলনের প্রথম গান ‘ওরে ভাইরে ভাই, বাংলাদেশে বাঙালি আর নাই’ এবং ‘রুপালি নদীরে, রূপ দেইখা তোর হইয়াছি পাগল’-সহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা কবি, গীতিকার ও অধ্যাপক আনিসুল হক চৌধুরীকে স্মরণ করা হয়েছে নানা আয়োজনে।

তার অমর সৃষ্টি নিয়ে প্রকাশিত ‘আনিসুল হক চৌধুরী রচনাবলি’ ও স্মৃতিকথা নিয়ে ‘দিন যায় কথা থাকে’ বইয়ের প্রকাশনা উৎসব করেছে কবি, গীতিকার ও অধ্যাপক আনিসুল হক চৌধুরী স্মৃতি পরিষদ। ছিল তার রচিত গান ও কবিতা এবং লেখাভিত্তিক নৃত্য পরিবেশনাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনও।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শনিবারের (২৪ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্যিক মুহম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন শিশু একাডেমির মহাপরিচালক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক আনজীর লিটন। মুখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক, ছড়াকার ও গীতিকার আখতার হুসেন।

অনুষ্ঠানে আনিসুল হক চৌধুরীকে নিয়ে তৈরি তথ্যচিত্র ছাড়াও তাকে নিয়ে ছায়ানট সভাপতি ড. সনজীদা খাতুনের শুভেচ্ছা বক্তব্যের ভিডিও প্রদর্শিত হয়। প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী সালাহউদ্দিন আহমেদ ও লোকসংগীতশিল্পী বিমান চন্দ্র বিশ্বাসসহ শিল্পীরা একক ও দলগতভাবে তার লেখা গান এবং নৃত্য পরিবেশন হয়। এ ছাড়া চন্দ্রিমা দেয়া কবিতা আবৃত্তি করেন।

স্মৃতি পরিষদের সভাপতি হাসনাত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক তুনাজ্জিনা রহমত মৌরী। স্বাগত বক্তব্য দেন আনিসুল হক চৌধুরী রচিত বই দুটির সম্পাদক কাজী জাহিদুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X