বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১০ এএম
অনলাইন সংস্করণ

উকিল ও ব্যবসায়ী হতে গিয়ে ব্যর্থ হয়েছি : সিইসি 

নিজের লেখা ‘বিচার ও প্রশাসন, ভেতর থেকে দেখা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কথা বলেন সিইসি। ছবি : কালবেলা
নিজের লেখা ‘বিচার ও প্রশাসন, ভেতর থেকে দেখা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কথা বলেন সিইসি। ছবি : কালবেলা

উকিল ও ব্যবসায়ী হতে গিয়ে ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার লেখা ‘বিচার ও প্রশাসন, ভেতর থেকে দেখা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

রাজধানীর পাঠক সমাবেশের কাঁটাবন শাখায় এ অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদাসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বইটির বিষয়বস্তু নিয়ে আলোচনায় অংশ নিয়ে সিইসি বলেন, 'বাবার ইচ্ছা ছিল আমি উকিল হব, কিন্তু ব্যর্থ হয়েছি। এরপর ব্যবসা করতে গিয়েও ব্যর্থ হলাম। এরপর চাকরিতে ঢুকে গেলাম। সেই কর্মজীবনের নানা অভিজ্ঞতা আমার বইয়ের প্রতিবাদ্য। এই বইয়ে কিছু বিনোদন, কিছু কষ্ট, কিছু সাহিত্যের উপাদান আছে। জনপ্রশাসনে আমরা কীভাবে কাজ করি, ইচ্ছা করলে ভালো কাজ করতে পারি, আবার অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতাও আছে। এই বইটিতে তার বিষদ তুলে ধরার চেষ্টা করেছি।'

মুহম্মদ নূরুল হুদা বলেন, 'ইংরেজি ভাষা থেকে অনূদিত ও পরিমার্জিত তার এই বইয়ে তিনি দেশের বিচারবিভাগ ও প্রশাসনের বাস্তবচিত্র সততা ও সাহসিকতার সঙ্গে যেভাবে তুলে এনেছেন তা সত্যি সাধুবাদযোগ্য।'

পাঠক সমাবেশ থেকে প্রকাশিত ‘বিচার ও প্রশাসন, ভেতর থেকে দেখা’ কাজী হাবিবুল আউয়াল তার দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনের বিভিন্ন পর্যায়কে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছেন। একই সঙ্গে রাষ্ট্রের বিচার, প্রশাসন, রাজনীতি, সমাজ, নীতি, দুর্নীতিসহ নানা বিষয় লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন। বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। ৩৭৮ পৃষ্ঠায় প্রকাশিত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৯৫ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বইমেলা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X