কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দয়াল দত্তের কবিতা— ভালোবাসায় কবিতা

দয়াল দত্ত। ছবি : সংগৃহীত
দয়াল দত্ত। ছবি : সংগৃহীত

আজ ভালোবাসা দিবস, হৃদয় বলে কথা, নরম রোদে ভাসে স্বপ্ন, মিষ্টি ব্যাকুলতা। হাতের স্পর্শে জাগে আলো, মুছে যায় সব ভয়, তোমার চোখে খুঁজি আমি আমার আপন সয়। একটি হাসি ফুলের মতো ফোটে নিরালায়, একটি কথা সুর হয়ে বাজে গভীর গোপালায়। ভালোবাসা শুধু আজ নয়, প্রতিদিনের দান— তুমি থাকলেই পূর্ণ হয় আমার সব গান।

সৃজনশীল ভালোবাসায় মানবতা

মানবতা হৃদয়ে জাগে নীরব আলোর মতো, সৃজনশীলতা ডানায় ভর করে স্বপ্ন উড়ে কত। ভালোবাসা ছুঁয়ে দেয় ক্ষত—হয় মলমের গান, মানুষে মানুষ বাঁধে সেতু, ভাঙে দূরত্বের মান। আঁধারে জ্বলে আশা, হাত ধরাধরি পথে, ভাবনার রঙে আঁকি বিশ্ব, ন্যায়ের সূর্য ওঠে। সহমর্মিতার ছোঁয়ায় নরম হয় কঠিন মন, এই তিনে গড়া ভবিষ্যৎ—মানবতার অনন্ত ধন।

বন্ধু

বন্ধু মানে নির্ভরতার নীরব আশ্রয়, হাসি–কান্না ভাগ করা আপন এক পরিচয়। অন্ধকারে আলো হয়ে পাশে এসে দাঁড়ায়, ভুলে গেলে পথ—সত্যটা চোখে দেখায়। বন্ধু মানে কথা কম, অনুভব বেশি, দূরে থাকলেও হৃদয় থাকে কাছাকাছি। জীবনের পথে যত ঝড়ই আসুক না কেন, বন্ধুর হাত ধরলেই সহজ হয় সব ক্ষণ। বন্ধু মানে নীরব প্রতিদান, স্বার্থহীন ভালোবাসা।

জীবনের গান

নীল স্বপ্নের পাল আকাশ জুড়ে, ফুলের গন্ধে জাগে রঙিন ভোর। দিনের প্রথম গান পাখির ডাকে, রোদে ঝলমল -প্রকৃতির অবিরাম টান।

ঢেউয়ের ছন্দে সমুদ্রের হৃদয়ের গভীর প্রকাশ, অরণ্য রাখে সবুজ রহস্য নীরব আনন্দে। আকাশ, ফুল, পাখি—এক সুরে বাঁধা প্রাণ, প্রকৃতির কোলে জীবনেরই গান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X