জেনিফা জামান
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জেনিফা জামানের কবিতা

জেনিফা জামান। ছবি : সংগৃহীত
জেনিফা জামান। ছবি : সংগৃহীত

জল দুর্ভিক্ষের চৈত্র

জন্মসূত্রে পাওয়া চৈত্র

আমার আঁতুড়ঘরের মতোই প্রিয়

ঘন কালো মেঘের প্রবল হাওয়ার পর

ঝড় জমাই

চোখের কোণে চৈত্রের মতোই।

চৈত্রের খরতাপে উতপ্ত ফেটে যাওয়া ভূমিচিত্র

যেনো শৈল্পিক কাঠামোয় অংকিত কারুকার্য

জল দুর্ভিক্ষের এমন শিল্পচক্রে আমি বৃষ্টি জমাই চৈত্রের খামে।

এমন রুক্ষ জলবায়ু র শুস্ক প্রকৃতি,

এলোমেলো দমকা সমীরণে

উড়ে যায় মেঘমালাদের মৌন মনোবৃত্তি।

দস্যি বাতাসের দুরন্তপনায়

রাস্তার ধুলিকনার লুটোপুটি।

বারোমাসের বৈচিত্র্যময় ভিন্নতার সাথে

আমার চৈত্রময় খুঁনসুটি।

অদৃশ্য আবেষ্টন

ইচ্ছে হলেই অন্তহীন আকাশ কে অন্তর্জালে অন্তর্ভুক্ত করে ঐন্দ্রজালিক প্রক্রিয়ায় প্রেমিকের ব্যকুলতা কে উপস্থাপন করতে পারি যুগের শ্রেষ্ঠ প্রেমিকের খেতাবে। শতরঞ্জি হাসির ফোয়ারায় উজ্জল করতে পারি অদৃশ্য অবয়ব।

ইচ্ছে হলেই বিস্মৃতির দাবদাহে বিদ্ধস্ত শহরের বিক্ষত অনুভূতির অট্টালিকা পিছনে ফেলে শোকের জোয়ারে ভাসিয়ে দিতে পারি বিদ্রোহী প্রেমিকার প্রেমকে।

নির্জন কুহেলিকার প্রসন্ন আবির্ভাবে অতৃপ্ত চৈতন্য স্বত্তায় চিত্রশিল্পীর ন্যায় চিত্রিত করতে পারি তিলকের ফোঁটা।

অনন্ত আক্ষেপের পরিক্রমায় দহন পর্বণের তীব্র দাহে আমি ধ্রুবতারায় অদৃশ্য আবেষ্টন এ প্রেমিক কে আবিস্কার করতে পারি বিস্তর বিস্তৃত আকাশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X