কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এক পরিবার থেকে ৩ জনের বেশি ব্যাংক পরিচালক নয়

বাংলাদেশ ব্যাংক। পুরোনো ছবি
বাংলাদেশ ব্যাংক। পুরোনো ছবি

এখন থেকে কোনো ব্যাংকে একক পরিবার থেকে তিনজনের বেশি সদস্য পরিচালক থাকতে পারবেন না। কোনো ব্যাংকে একক পরিবার থেকে তিনজনের বেশি পরিচালক থাকলে বাকিদের পদত্যাগ করতে হবে। তবে কে পদত্যাগ করবেন, সেই বিষয়টি পরিচালনা পর্ষদের হাতে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৬ জুলাই) সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের আলোকে বাংলাদেশ ব্যাংক এই সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ এ ধারা ১৫ এর উপধারা (১০) নিম্নরূপভাবে সংশোধন করা হয়েছে: ‘আপাততঃ বলবৎ অন্য কোনো আইন অথবা কোন ব্যাংক-কোম্পানির সংঘ/স্মারক বা সংঘবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, কোনো একক পরিবার হতে তিনজনের অধিক সদস্য একই সময় কোনো ব্যাংক-কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকতে পারবে না।

এ অবস্থায়, ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন, ২০২৩ এর ধারা ১৫ এর উপধারা (১০) এর উদ্দেশ্য পূরণকল্পে কোনো ব্যাংক-কোম্পানির কোনো পরিচালকের পদত্যাগ করা আবশ্যক হলে পরিচালকদের মধ্য হতে কোনো পরিচালক পদত্যাগ করবেন তা পরিচালকদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে নির্ধারিত হবে। তবে সমঝোতা না হলে কী করতে হবে, তাও বলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, পারস্পরিক সমঝোতায় উপনীত হতে ব্যর্থ হলে তা পরিচালনা পর্ষদের সভায় লটারি অনুষ্ঠানের মাধ্যমে নির্ধারণ করতে হবে, কে পদত্যাগ করবেন।

আরও পড়ুন : বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না

বাংলাদেশ ব্যাংক স্বল্পতম সময়ের মধ্যে একক পরিবার থেকে পরিচালক সংখ্যা তিনজনে নামিয়ে এনে বিষয়টি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে অবহিত করতে নির্দেশনা দিয়েছে।

এর আগে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধন ১৯৯৮)-এর ১৫ (১০) ধারা অনুযায়ী, এক পরিবার থেকে চারজন পরিচালক হতে পারতেন। কিন্তু নতুন আইনে সেই সংখ্যা চার থেকে কমিয়ে তিনজনে নামিয়ে আনা হয়েছে। এদিকে, একক পরিবার থেকে পরিচালকের সংখ্যা চার থেকে তিনে নামানো হলেও ব্যাংক কোম্পানি সংশোধন আইনে ব্যাংক পরিচালকদের মেয়াদ বাড়ানো হয়েছে। ব্যাংকের পরিচালকদের মেয়াদ ৯ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী পাস করেছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X