কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৯:৫৪ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

এক বছরে ৩৮ হাজার কোটি টাকা কর দিয়েছেন ধূমপায়ীরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এক বছরে প্রায় ৩৮ হাজার কোটি টাকা কর দিয়েছেন বাংলাদেশের ধূমপায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৩-২৪ অর্থবছরের উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ জুলাই) প্রথম আলোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এনবিআরের ভ্যাট বিভাগ সিগারেট খাত থেকে ২০২৩-২৪ অর্থবছরে সব মিলিয়ে ৩৭ হাজার ৯১৫ কোটি টাকার শুল্ক-কর আদায় করেছে। ৩১টি কোম্পানি সিগারেট বিক্রির বিপরীতে সরকারকে এই শুল্ক-কর দিয়েছে, যা মূলত ধূমপায়ীদের পকেট থেকেই দিতে হয়। প্রতিটি শলাকার দামের ৬০-৮০ শতাংশই ধূমপায়ীদের শুল্ক-কর হিসেবে দিতে হয়।

এর আগে ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিগুলোর সিগারেট বিক্রির বিপরীতে ৩২ হাজার ৮১৬ কোটি টাকার শুল্ক-কর আদায় করেছিল ভ্যাট বিভাগ।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সিগারেট এনবিআরের জন্য রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত। দেশে পুরো সিগারেট বাজারের আকার ৫০ হাজার কোটি টাকার বেশি। তবে, মার্কেটের সিংহভাগই দখলে রয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি)। ২০২৩ সালে বিএটিবি ৪০ হাজার কোটি টাকার বেশি মূল্যের সিগারেট ও তামাকজাতীয় পণ্য বিক্রি করেছে। এতে তাদের প্রায় ৭ হাজার ১২৩ কোটি ৯০ লাখ শলাকা সিগারেট বিক্রি হয়েছে। এই প্রতিষ্ঠান থেকেই সরকার সিগারেট খাতের ৮০ শতাংশের বেশি রাজস্ব পায়।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১৫ বছরের বেশি বয়সী ধূমপায়ীর সংখ্যা ৩৯ শতাংশের মতো।

তামাকবিরোধী প্রচারণা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান প্রজ্ঞা জানিয়েছে, তামাক ব্যবহারজনিত রোগে প্রতি বছর দেশে ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ মারা যান। ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল ৩০ হাজার ৫৬০ কোটি টাকা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১০

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১১

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১২

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৩

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৪

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১৫

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১৬

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১৭

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৮

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৯

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

২০
X