বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ
ডাচ-বাংলা ব্যাংক ব্যাংক

অন্যায়ভাবে চাকরিচ্যুত ২০ কর্মকর্তাকে ফেরাতে আল্টিমেটাম 

চাকরিচ্যুত কর্মকর্তাদের প্রতিবাদ। ছবি : কালবেলা
চাকরিচ্যুত কর্মকর্তাদের প্রতিবাদ। ছবি : কালবেলা

বেসরকারি ব্যাংক ডাচ-বাংলা ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মরত ২০ কর্মকর্তাকে ২০১৮ সালে ঠুনকো অভিযোগ এনে চাকরিচ্যুতের অভিযোগ উঠেছে। নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে ব্যাংকটির মানবসম্পদ বিভাগের প্রধান মোশাররফ ও তার সহকারী তোফাজ্জলের বিরুদ্ধে।

চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী কর্মকর্তারা। তাদের চাকরিতে বহালসহ চার দফা দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী কর্মকর্তাদের অভিযোগ, ২০ জনকে চাকরিচ্যুত করতে পারফরমেন্স খারাপ উল্লেখ করে কথিত তদন্ত কমিটি গঠন করে সবাইকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়।

দ্বিতীয় কোনো সুযোগ দেওয়া হয় নি। যা বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলারের ৭ এর পরিপন্থি। এমনকি এক সদস্য বিশিষ্ট কমিটি দিয়ে অভিযোগ গঠন করা হয়। এটিও নিয়ম পরিপন্থি। সকল নিয়ম নীতি তোয়াক্কা না করে বড় শাস্তি দেওয়ার জন্য শোকজ করা হয়।

এ শোকজের জবাব দেওয়ার আগেই মানবসম্পদ বিভাগের তৎকালীন প্রধান মোশাররফ হোসেন বিভিন্নভাবে নিজে ও তার অধীনস্থ কর্মকর্তা তোফাজ্জল হোসেনকে দিয়ে অসৌজন্যমূলক আচরণের মাধ্যমে চাকরি ছাড়তে চাপ প্রয়োগ করতে থাকেন।

তোফাজ্জল চাপ দিয়ে বলেন, যদি ইস্তফা না দেই তবে কর্তৃপক্ষ জোরপূর্বক বরখাস্ত করবে। সেক্ষেত্রে ব্যাংক থেকে প্রাপ্য সার্ভিস বেনিফিট হতে বঞ্চিত হতে হবে।।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের সঙ্গে লড়াই করে বা আইনি প্রক্রিয়ায় গিয়ে কেউই লাভ করতে পারে নাই, আর পারবেও না। তাই কোনো দেন-দরবার না করাই ভালো। কিন্তু তার সে কথা অনুযায়ী ইস্তফা না দেওয়ায় তোফাজ্জল হোসেন আমাদের প্রত্যেককে আলাদাভাবে টেলিফোনের মাধ্যমে জানান যে, আপনাদেরকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে এবং পরদিন সকালে প্রধান কার্যলয়ে এসে অপসারণের চিঠি গ্রহন করার জন্য বলেন। যা ছিল আমাদের সবার জন্য প্রচণ্ড মানসিক চাপ।

এ চাপে পড়ে আমরা দিশাহারা হয়ে সকলে তাদের সাজানো বর্ণনা ও তারিখ মোতাবেক ইস্তফাপত্রে স্বাক্ষর প্রদান করিতে বাধ্য হই। এ ইস্তফায় স্বাক্ষর নেওয়া ডাচ-বাংলা ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সার্ভিস রুলের পরিপন্থি।

ডাচ-বাংলা ব্যাংক কর্তৃক অন্যায় আচরণের শিকার হয়ে ন্যায় বিচারের আশায় আমরা বাংলাদেশ ব্যাংকের এফআই এন্ড সিএসডি বিভাগে তাদের নির্দেশ অনুযায়ী সকল প্রয়োজনীয় পত্র ও দলিলাদি দাখিল করেছি। কিন্তু এখন পর্যন্ত আমরা প্রতিকার পাওয়ার অপেক্ষায় আছি। এই দীর্ঘ সময়ে আমরা অন্য কোনো উপার্জনের উপায় বের করতে পারিনি বিধায় মানবেতর জীবনযাপন করছি।

এই সমস্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময়ে একাধিক সার্কুলার ও নির্দেশনা থাকা সত্ত্বেও ডাচ-বাংলা ব্যাংক সর্বদাই সেই সব বিষয় অবজ্ঞা করে আসছে এবং কর্মকর্তা কর্মচারীদের প্রতি অমানবিক আচরণ চলমান রেখেছে।

ভুক্তভোগীরা বলেন, আমাদের মধ্যে যাকে যেই তারিখ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, ঠিক সেই দিন থেকেই তাকে পুনরায় চাকরিতে বহাল করতে হবে। ওই তারিখ থেকে অদ্য তারিখের মধ্যবর্তী সময় পর্যন্ত প্রতি বছরের জন্য ব্যাংকের নিয়ম অনুযায়ী ইনক্রিমেন্ট প্রদান করতে হবে।

উক্ত সময়ের জন্য ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রযোজ্য পদোন্নতি প্রদান করতে হবে। উক্ত তারিখ থেকে বর্তমান দিন পর্যন্ত মাসিক বেতন সহ বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি প্রদান করতে হবে যা অদ্যাবধি পর্যন্ত আইনগতভাবে প্রযোজ্য।

দ্রুত সময়ের মধ্যে চাকরি ফেরত না পেলে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী এই সকল কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১০

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১১

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১২

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৩

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৪

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৫

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৬

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৭

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৮

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৯

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

২০
X