কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আকুর বিল পরিশোধ ১.৩৭ বিলিয়ন, কমেছে রিজার্ভ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের বিদেশি মুদ্রার রিজার্ভের বড় পতন রেখে গেছে আওয়ামী লীগ সরকার। এর মধ্যে বড় ধাক্কা ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার এশীয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ। এতে আবারও রিজার্ভ নেমেছে ২০ বিলিয়নের ঘরে।

সোমবার (৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, গত ৮ সেপ্টেম্বর রাতে আকুর বিল পরিশোধের পর বিপিএম-৬ হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। গ্রস হিসাবে তা ২৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।

আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়।

উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে। তবে এখন আকুর সদস্যপদ নেই শ্রীলঙ্কার।

অর্থনৈতিক সংকটের কারণে দীর্ঘদিন যাবৎ আমদানি ব্যয় পরিশোধের বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় দেশটির আকু সদস্যপদ সাময়িক স্থগিত করা হয়েছে। জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ভৌগোলিক সীমারেখায় অবস্থিত সব দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর জন্য আকুর সদস্যপদ উন্মুক্ত।

এর আগে গত জুলাই মাসের প্রথম সপ্তাহে মে-জুন মাসের বিল পরিশোধ করে কেন্দ্রীয় ব্যাংক। তখন রিজার্ভ কমে দাঁঁড়ায় ২০ দশমিক ৪৬ বিলিয়নে। যদিও তার কয়েক দিন আগে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তিসহ প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ পেয়েছিল বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X