কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে ৯.৯২ শতাংশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দেশে গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশে। যা এর আগের মাসে আগস্টে ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বিবিএস’র আওতায় ন্যাশনাল একাউন্টিং উইং কর্তৃক প্রতিমাসে মাঠ পর্যায় হতে বিভিন্ন প্রকার দ্রব্য ও সেবার মূল্য সংগ্রহপূর্বক সংগৃহীত উপাত্তসমূহ বিশ্লেষণ করে ভোক্তা মূল্য সূচকসমূহ (জাতীয়, পল্লী, শহর) এবং মূল্যস্ফীতির হার প্রণয়ন করা হয়। সূচকসমূহ এবং মূল্যস্ফীতির হার সাধারণ, খাদ্য এবং খাদ্য বহির্ভূত এ তিন ভাগে আলাদাভাবে প্রস্তুতপূর্বক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রকাশ করা হয়। সে অনুযায়ী ভিত্তি সূচক ২০২১-২২= ১০০ অনুসারে ভোক্তা মূল্যসূচক ও মূলাস্ফীতির হার নিয়ে সারণিসহ উপস্থাপন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ৯ দশমিক ৯২ ভাগ যা আগস্ট মাসে ছিল শতকরা ১০ দশমিক ৪৯ ভাগ এবং ২০২৩ সালের সেপ্টেম্বরে ছিল শতকরা ৯ দশমিক ৬৩ ভাগ।

এ ছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে শতকরা ১০ দশমিক ৪০ ও ৯ দশমিক ৫০ ভাগ যা গত আগস্ট মাসে ছিল যথাক্রমে শতকরা ১১ দশমিক ৩৬ ও ৯ দশমিক ৭৪ ভাগ এবং ২০২৩ সালের সেপ্টেম্বরে ছিল যথাক্রমে শতকরা ১২ দশমিক ৩৭ ও ৭ দশমিক ৮২ ভাগ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X