কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশ ইতোমধ্যেই মধ্যম আয়ের ফাঁদে আটকে পড়েছে’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইতোমধ্যেই মধ্যম আয়ের ফাঁদে আটকে পড়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলেছ, আগের সরকারের আমলে কিছু প্রবৃদ্ধি হলেও, তা যেভাবে উপস্থাপিত হয়েছে, আসলে পুরো বিষয়টি তেমন ছিল না। খসড়ায় সাবেক আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কৌশলগুলোরও সমালোচনা করা হয়েছে।

রোববার (০১ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র থেকে এ তথ্য জানা গেছে।

অর্থনীতির শ্বেতপত্রে বলা হয়েছে, পুঁজি-নিবিড় ফাস্ট মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) এবং ভারী শিল্প (যেমন ইস্পাত, সিমেন্ট) উন্নয়নের নীতি এবং ‘উন্নয়নের মানদণ্ড’ হিসেবে পরিচিত বড় বড় প্রকল্পগুলোর (যেমন : জ্বালানি ও পরিবহন খাতে মেগা প্রকল্প) নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা ছোট ও মাঝারি উদ্যোক্তা এবং কৃষক অথবা শহরগুলোকে বাসযোগ্য করে তোলার বা সাধারণভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ওপর বিনিয়োগের গুরুত্বকে পাশ কাটিয়ে গেছে।

এতে বলা হয়েছে, কারচুপির নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা আঁকড়ে থাকার দৃঢ় সংকল্পের কারণে আওয়ামী লীগ সরকার এসব উন্নয়ন কৌশলের ভবিষ্যৎ পরিণাম সম্পর্কে চিন্তাভাবনা করেনি। তাই আগের সরকার, সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীমহল ও শীর্ষ আমলারা গণতান্ত্রিক জবাবদিহিকে পরোক্ষভাবে উপেক্ষা করেছে।

এতে আরও বলা হয়েছে, বিগত সরকার ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার কথা বলেছে। পদ্মা সেতু, মেট্রোরেল এসবকে উন্নয়নের উদাহরণ হিসেবে উপস্থাপন করেছে। অথচ দেশে বৈষম্য বেড়েছে। ৪ থেকে ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি দিয়ে এই উন্নয়ন সম্ভব নয়। দেশে যে উন্নয়ন দেখানো হয়েছে সেখানেও শ্রমিকের উৎপাদনশীলতা কমে গেছে। রেমিট্যান্স আর গার্মেন্টস দিয়ে উচ্চ আয়ের দেশ হওয়া সম্ভব নয়। বাংলাদেশের মাথাপিছু আয়, মজুরি কাঠামো নিম্ন আয়ের আফ্রিকার দেশগুলোর সঙ্গে তুলনীয়। উচ্চ আয়ের দেশে উপনীত হওয়ার জন্য যে হাইটেক শিল্প প্রয়োজন সেগুলোর কিছুই হয়নি। তাছাড়া বাংলাদেশের যে কর কাঠামো সেটিও আফ্রিকার দুর্বল দেশগুলোর ন্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X