কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১০:২২ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিজিটাল ব্যাংকের জন্য ৫২ আবেদন জমা: বাংলাদেশ ব্যাংক

ডিজিটাল ব্যাংকের জন্য ৫২ আবেদন জমা: বাংলাদেশ ব্যাংক

ডিজিটাল ব্যাংক খোলার লাইসেন্স পেতে মোট ৫২টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছে। রোববার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের একজন মুখপাত্র বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আবেদনকারীদের মধ্যে রয়েছে- রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি কোম্পানি এবং দেশীয় ও বহুজাতিক কোম্পানি।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও এর মুখপাত্র মেজবাউল হক বলেন, লাইসেন্স পেতে কয়েকটি প্রতিষ্ঠান পৃথকভাবে এবং কেউ কেউ যৌথভাবে আবেদন করেছে।

তিনি বলেন, ‘এই আবেদনগুলো যাচাই করা হবে। যারা নীতিমালা অনুযায়ী আবেদন করেছেন এবং যোগ্য তাদের লাইসেন্সের জন্য কেন্দ্রীয় ব্যাংক বোর্ড লেটার অব ইনটেন্ট (এলওআই) ইস্যু করবে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল ব্যাংক’ সম্পূর্ণরূপে প্রযুক্তিনির্ভর হবে। প্রকৃত শাখা, উপশাখা ও এটিএম বুথ ছাড়া। কোনো শারীরিক লেনদেন হবে না।

তিনি বলেন, নীতিমালা অনুযায়ী মোবাইল ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে গ্রাহকদের ব্যাংকিং সেবা দেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ডিজিটাল ব্যাংক আবেদনের জন্য একটি ওয়েব পোর্টাল খুলেছে। এই ব্যাংকের সমস্ত প্রক্রিয়া প্রথাগত পদ্ধতিতে কাগজের নথি জমা দেওয়ার পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে করা হবে।

অর্থাৎ সমস্ত প্রয়োজনীয় নথি ডিজিটালি জমা দিতে হবে। আবেদনের ফি হবে ৫ লাখ টাকা, যা ফেরতযোগ্য নয়।

ব্যাংকের লাইসেন্সের জন্য প্রাথমিক মূলধন ১২৫ কোটি টাকা এবং পরিচালক হতে কমপক্ষে ৫০ লাখ টাকা প্রয়োজন। যারা এই নতুন ব্যাংক শুরু করতে আগ্রহী তাদের নতুন ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

এর আগে গত ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ‘ডিজিটাল ব্যাংক’ চালুর অনুমোদন দেয়।

গত ১৫ জুন এ বিষয়ে নীতিমালা জারি করে। এরই ধারাবাহিকতায় গত ২১ জুন অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য একটি ওয়েব পোর্টাল চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাহুবলের ওসি সাইফুল ক্লোজড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রপ্তানি করছে ইরান

ইংল্যান্ডের বিপক্ষে কেন নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১০

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

১১

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

১২

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

১৩

প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন

১৪

আইআরজিসির হুঁশিয়ারি / হরমুজের পাশাপাশি অন্যান্য বাণ্যিজপথও বন্ধ করে দেব

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

১৭

কাতারের সাবেক আমিরের স্মরণে হবে ঢাকায় এক সড়কের নাম

১৮

বৃষ্টিতে বেহাল গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

১৯

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

২০
X