বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ডিএসইতে লেনদেনে এগিয়ে যেসব কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সকাল থেকে ধীরগতিতে চলছে লেনদেন। তবে এর মধ্যেই লেনদেনে শীর্ষে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক পণ্য, প্লাস্টিক, বিমা, ভোজ্যতেল, কাগজ, সিমেন্ট, জুতা, জ্বালানি ইত্যাদি কোম্পানির শেয়ার।

আজ লেনদেন শুরুর পর কিছুটা ধীরগতিতে লেনদেন চলে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে লেনদেন কিছুটা বেড়েছিল, তবে এর কিছুক্ষণের মধ্যে তা আবার কমে যায়। এর মধ্যে বেলা ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩ দশমিক ৯৫ পয়েন্ট।

দিনের প্রথম ১ ঘণ্টায় লেনদেন হয়েছে ১১৪ কোটি টাকার মতো। এতে শীর্ষে ছিল ফু ওয়াং ফুড লিমিটেড। এ সময়ে কোম্পানিটির ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে ছিল সরকারি প্লাস্টিক খাতের প্রতিষ্ঠান মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটির মোট ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা রূপালি লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রায় পাঁচ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল মঙ্গলবার ডিএসইতে প্রায় ৫০৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। তবে ওই দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে তিনটি সূচকই ছিল নিম্নমুখী। এর মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৩১ পয়েন্ট কমে ৬ হাজার ২৮৮ পয়েন্টে, ডিএসইএস সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৫ পয়েন্টে ও ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৮৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X