মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান এনটিটিএন অপারেটরদের

টিআরএনবির কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা
টিআরএনবির কর্মশালায় অতিথিরা। ছবি : কালবেলা

টেলিকম খাতের লাইসেন্স নীতিমালা বাস্তবায়নের আগে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন এনটিটিএন অপারেটররা। একইসঙ্গে নীতিমালা বাস্তবায়নে টেলিকম খাতের আন্তর্জাতিক সংগঠন আইটিইউ দিয়ে ভেটিং করারও দাবি জানিয়েছে তারা।

বুধবার (২৮ মে) ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা : কোন পথে এনটিটিএন এর ভবিষ্যৎ’ এক কর্মশালা ও ব্রিফিংয়ে এমন দাবি জানান তারা।

টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কস বাংলাদেশের (টিআরএনবি)-এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআরএনবি সভাপতি সমীর কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। অনুষ্ঠানে এনটিটিএন অপারেটর ফাইবার অ্যাট হোম এর চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী বলেন, টেলিকম খাতের সাথে রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু জড়িত, তাই এই খাতে শতভাগ বিদেশি বিনিয়োগ থাকা উচিত নয়।

নতুন নীতিমালা সাংঘর্ষিক উল্লেখ করে এটি পরিমার্জনের দাবি করে টেলিকম বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, এই সেবা রাষ্ট্রীয় নিরাপত্তার অংশ। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগ নির্ভরতা যুক্তিসংগত হলেও নতুন নীতিমালায় লাইসেন্সিং এ গুরুত্ব না দিয়ে দেশেই সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেয়া দরকার ছিল। একটি লেয়ার যেন আরেকটি লেয়ারে প্রবেশের বাধা সৃষ্টির চেষ্টা হলেও মোবাইল অপারেটরদের জন্য সব সুযোগ দেয়া হয়েছে। তারা যদি ফাইবার টানতে পারে, তাহলে ভাষার ম্যরপ্যাঁচ দিয়ে দেশের আইএসপি সেবাখাত দাঁড়িয়ে থাকতে পারবে না। এন্টারপ্রাইজ পর্যায়ে টেলকোদের ফাইবার সংযোগ দেওয়ার সুবিধা বাদ দেওয়া উচিত।

এসময় নতুন লাইসেন্সিং কাঠামো নিয়ে বিটিআরসি থেকে করা কর্মশালায় মোবাইল অপারেটরদের স্বার্থ রক্ষাকে প্রাধান্য দেয়া হয়েছে বলে অভিযোগ করেন এনটিটিএন খাত সংশ্লিষ্টরা। তারা আরও বলেন, টেলিকম খাতের সাথে রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু জড়িত, তাই এই খাতে শতভাগ বিদেশি বিনিয়োগ থাকা উচিত নয়।

এ সময় বক্তারা লাইসেন্স প্রাপ্ত তিন শতাধিক আইএসপি কোম্পানির বিনিয়োগকৃত অর্থের সুরক্ষা চান। অনুষ্ঠানে অন্য আলোচকরাও স্টারলিংকের বাংলাদেশকে আগমনকে একদিকে আশীর্বাদ এবং অন্যদিকে দেশের ইন্টারনেট ব্যবসার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X