স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

অনাস্থার চিঠির জবাবে আদালতে যাওয়ার ইঙ্গিত ফারুকের

বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত
বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন বর্তমানে কোনো ক্রিকেটীয় সিরিজ নয়, বরং অভ্যন্তরীণ দ্বন্দ্বের রুদ্ধশ্বাস নাট্যমঞ্চ! সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ এখন এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি। বোর্ডের ৯ পরিচালকের মধ্যে ৮ জন তার বিরুদ্ধে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠিয়েছেন অনাস্থা চিঠি। চিঠি হাতে পেয়েই পাল্টা প্রস্তুতি নিচ্ছেন ফারুক—চলতে পারেন আদালতের পথে!

ফারুক দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘চিঠিটা আমার হাতেও এসেছে। হাসতে হাসতে শেষ হয়ে গেছ,’ । তার ভাষায়, ‘ওরা নিজেরা যেসব অপকর্ম করেছে, সবকিছু আমার ওপর চাপিয়ে দিচ্ছে।’

তিনি আরও জানান, আইনজীবীর সঙ্গে ইতিমধ্যে পরামর্শ করে রেখেছেন, এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবেন বলেও স্পষ্ট জানিয়েছেন।

ফারুকের মতে, এই অনাস্থা যতই বড় করে দেখানো হোক না কেন, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী এর কোনো ভিত্তিই নেই। তার সাফ কথা—‘অনাস্থার কোনো সুযোগই বিসিবির গঠনতন্ত্রে নেই। তাই এই অনাস্থায় কিছু এসে যায় না। হয় এই বোর্ড রাখবে, না হয় ভেঙে দেবে।’

এই অবস্থার মধ্যে আবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে দেখা করে কিছুটা চাপে পড়েছেন ফারুক। সূত্র বলছে, আকার-ইঙ্গিতে পদত্যাগের ইঙ্গিত দেওয়া হয়েছে তাকে। তবে ফারুক এখনই হাল ছাড়ছেন না। বরং ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ফারুকের দাবি অনুযায়ী, যাঁরা তার বিরুদ্ধে চিঠি দিয়েছেন, তাদের অনেকেরই পুরোনো অপকর্ম আড়াল করতেই এই পদক্ষেপ। এর আগে তিনি বলেছিলেন, ‘ওপরমহলের নাকি আমাকে পছন্দ নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১০

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১১

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১২

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৩

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৪

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৬

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৭

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৮

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৯

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২০
X