কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আসাম, মিজোরাম ও ত্রিপুরায় রেড অ্যালার্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রবল বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে ভারতের আসাম, মিজোরাম এবং ত্রিপুরার বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।

বুধবার (২৮ মে) জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী দুই থেকে তিন দিন আসামের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আইএমডির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি) জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বরপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং এবং শ্রীভূমি জেলায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে, যা বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

শুক্রবার (৩০ মে) ধুবরি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া, বাকসা, বাজালি, বারপেটা, বোঙ্গাইগাঁও, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলাগুলোতেও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

গুয়াহাটিতে টানা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে বলা হয়েছে, এতে শহরে জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন এবং গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।

ত্রিপুরার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলায় বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকাতেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

অন্যদিকে, মিজোরামের মামিত, কোলাসিব এবং সাইতুয়াল জেলায়ও বৃহস্পতিবার রেড অ্যালার্ট জারি করেছে আরএমসি। এসব দুর্গম অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: নর্থওয়েস্ট নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X