সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৫:০৯ পিএম
আপডেট : ২৯ মে ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, আমি গ্রহণ করেছি: বুলবুল

আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট পদ ঘিরে তৈরি হয়েছে নতুন শঙ্কা। বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদকে সরিয়ে তার জায়গায় আরেক সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। আর বুলবুল নিজেও জানিয়েছেন, বিসিবির পরিচালক হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি এবং সেটা গ্রহণ করতেও প্রস্তুত তিনি। যদিও প্রসিডেন্টই হতে হবে এমন কোনো ভাবনা নেই তার। যেকোনো দায়িত্ব নিতেই প্রস্তুত তিনি।

আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন বুলবুল। তবে সম্প্রতি তার দেশে ফেরার পরই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ভারী হতে শুরু করে। গতকাল রাতে ফারুক আহমেদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার সাক্ষাতের পর সেটা আরও স্পষ্ট হয়ে যায়। তবে বোর্ড পরিচালক হওয়ার প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করে বুলবুল কালবেলাকে বলেন, ‘আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, আমিও গ্রহণ করতে প্রস্তুত আছি জানিয়েছি।’

কেন বিসিবিতে আসতে চান সেটাও জানান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘আমি অনেক আগ থেকেই বাংলাদেশ ক্রিকেটে কাজ করতে চাই। আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। এখন আমার মনে হয়েছে সেসব অভিজ্ঞতা বিসিবিতে কাজে লাগাতে পারব। এজন্যই প্রস্তাবটি গ্রহণ করেছি।’ বিসিবিতে যোগ দিতে হলে আইসিসির চাকরি ছাড়তে হবে বুলবুলকে। সেটা নিয়েও নাকি আইসিসির সবুজ সংকেত পেয়েছেন তিনি।

তবে প্রেসিডেন্ট পদ থেকে ফারুক আহমেদ সরে না দাঁড়ালে কি হবে! কেননা, জাতীয় ক্রীড়া সংস্থার হয়ে বোর্ডে আসার সুযোগ আছে দুই পরিচালকের। বর্তমানদের মধ্যে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম আছেন। তাদের মধ্যে একজনকে সরতেই হবে। ফারুক আহমেদ সরতে চান না বলার পর বুলবুল বলছেন, ‘এটা আসলে আমার মন্তব্য করার জায়গা না। আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড পরিচালক হওয়ার, আমি সেটা গ্রহণ করতে প্রস্তুতির কথা বলেছি। বাকি কাজ তো উনারা করবেন...।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল কর্মীকে কোপানোর প্রতিবাদে ঢাকাগামী বাস চলাচল বন্ধ 

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১০

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১১

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১২

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৩

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৪

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৫

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৬

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৭

এনসিপির ফল উৎসবে হামলা

১৮

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৯

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

২০
X