কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দয়া করে থামুন, আপনি দেশের ক্ষতি করছেন : তাসনিম জারা

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

একটি দল নির্বাচন কমিশনকে কার্যত জবরদখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

বৃহস্পতিবার (২৯ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তাসনিম জারা লেখেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আমাদের আশা ছিল যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে, সেগুলোকে ঠিক করতে হবে।’

‘এই লক্ষ্যে পৌঁছাতে হলে সকল রাজনৈতিক দলের সদিচ্ছা ও দায়িত্ববোধ প্রয়োজন ছিল। কেউ একা এটা করতে পারবে না।’

নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘যেমন ক্রিকেটে আম্পায়ার যদি নিরপেক্ষ না থাকেন, তাহলে খেলার আর কোনো মানে থাকে না। তেমনই নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না থাকে, তাহলে নির্বাচনেরও কোনো মূল্য থাকে না। তখন শুরু হয় কাদা ছোড়াছুড়ি। কারণ যে প্রার্থী নির্বাচিত হন, তাকে কেউ মেনে নেয় না।’

রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে ইঙ্গিত করে এনসিপি নেত্রী বলেন, ‘জুলাইয়ের পর আমরা দেখেছি, একটি দল নির্বাচন কমিশনকে কার্যত জবরদখল করে নিয়েছে। আজ আদালত থেকেও তাদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই ধারা চলতে থাকলে, বাংলাদেশ আবার সেই পুরোনো, অন্ধকার পথেই ফিরে যাবে।’

‘গ্রহণযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠানের পথে কারা এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করল, সেটা মানুষের জানা প্রয়োজন। আমরা তথ্যপ্রমাণসহ পুঙ্খানুপুঙ্খভাবে এটা মানুষকে জানাব।’

আহ্বান জানিয়ে ডা. তাসনিম জারা লেখেন, ‘আর যারা এখনো এসব কাজ করছেন, তাদের প্রতি আহ্বান, দয়া করে থামুন। আপনি দেশের ক্ষতি করছেন। নিজের দলের ক্ষতি করছেন। ইতিহাসে এই কাজের দায় এড়াতে পারবেন না।’

তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব কাকে উদ্দেশ করে এটা বলেছেন, সেটা তিনি লেখায় উল্লেখ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১০

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১১

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১২

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৩

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৪

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৫

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৭

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৮

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৯

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

২০
X