বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১২:৫৫ পিএম
আপডেট : ২৯ মে ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গারো পাহাড়ে বুবলীর শুটিং, প্রতিবাদ জয়ার 

গারো পাহাড়ে বুবলীর শুটিং, প্রতিবাদ জয়ার 

আলোচিত নায়িকা শবনম বুবলীর ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং চলছে শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে। গারো পাহাড়ে শুটিং হওয়ায় সেখানে প্রায়ই বন্যহাতি আগ্রমণ চালাচ্ছে বলে খবর শোনা যাচ্ছে।

জায়গাটি হাতির জন্য অভায়ারন্য হওয়ার কথা থাকলেও সেখানে কীভাবে শুটিংয়ের অনুমতি পায় এটি নিয়ে প্রশ্ন তুলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

তিনি ফেসবুকে লিখেছেন, এই আরেক উপদ্রব বনের ভিতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা একশন শুরু করা যায়? মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা এগুলো কি এলাউ করা ঠিক হবে এরকম একটা সেন্সিটিভ জায়গায়?

কদিন আগেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, হাতির উপযোগী জায়গা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ ও হাতির আবাসস্থল চিহ্নিত করে বৃক্ষ রোপণের মাধ্যমে হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করা হবে। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের প্রস্তাবিত দাওধারা পর্যটন কেন্দ্র পরিদর্শন কালে এসব কথা বলেন। সেসময় রিজওয়ানা হাসান আরও বলেছিলেন, বিশ্বের অনেক দেশেই হাতি এবং মানুষের সহ অবস্থান রয়েছে।

উপদেষ্টার বক্তব্যের পরদিনই ২৭ মে ‘শাপলা শালুক’র শুটিং সেটে ৮ থেকে ৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। এই ঘটনায় সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদের সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কারও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ছবিটি পরিচালনা করছেন লাজুক। বুবলীর বিপরীতে দেখা যাবে সজলকে। আরও আছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১০

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১১

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১২

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৩

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৪

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৫

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৬

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৮

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৯

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

২০
X