কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১১:০১ পিএম
আপডেট : ২৯ মে ২০২৫, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি সভাপতি ফারুককে অপসারণ করে প্রজ্ঞাপন জারি

বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত
বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলমান টানাপোড়েনের মাঝে নতুন করে বড়সড় এক সিদ্ধান্তে তোলপাড় শুরু হয়েছে ক্রীড়ামহলে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আনুষ্ঠানিকভাবে বিসিবি পরিচালক পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে। আজ (২৯ মে) তারিখে জারি করা এক সরকারি চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২(খ)(৪) অনুযায়ী এবং চলমান অনাস্থা পরিস্থিতি ও স্বাধীন তদন্ত প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে গতকাল (২৮ মে) বিসিবির ৯ পরিচালক থেকে ৮ জন একযোগে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি পাঠান জাতীয় ক্রীড়া পরিষদে। তার আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফারুককে ডেকে পদত্যাগে ইঙ্গিত দেন বলে জানা যায়।

যদিও ফারুক আজ পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। বিপিএল সংক্রান্ত একাধিক আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে, যেগুলোর তদন্তে গঠিত স্বাধীন কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এ মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বলে জানা গেছে।

এই সিদ্ধান্তের ফলে ক্রিকেট বোর্ডে এখন শূন্য হলো একটি পরিচালক পদ সাথে সভাপতি পদও এখন ফাঁকা, যেটিকে আইসিসি ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ হিসেবে দেখতে পারে। ফলে নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

দেশ গণতান্ত্রিকভাবে আর চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১০

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১১

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১২

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৩

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৪

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৫

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৬

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৭

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৮

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৯

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

২০
X