কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

আবারো মহানুভবতার দৃষ্টান্ত স্থাপন করলেন তারেক রহমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারো মহানুভবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবার জমি বিক্রি করে সন্তানের চিকিৎসা করতে আসা অসহায় এক মায়ের পাশে দাঁড়ালেন তিনি।

তারেক রহমান জানতে পারেন, এক মা নিজের জমি বিক্রি করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সন্তানের চিকিৎসা করাচ্ছেন। এমন খবর জানার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে ‘আমরা বিএনপি পরিবার’ সেলকে নির্দেশ দেন তিনি। এরপর বৃহস্পতিবার (২৯ মে) সোহরাওয়ার্দী মেডিকেলে যায় বিএনপি’র অন্যতম যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনসহ একটি প্রতিনিধি দল।

নেতারা ওই অসহায় মায়ের সন্তান কিশোরগঞ্জের তারাইল উপজেলার আরিফুল ইসলাম-এর চিকিৎসার ব্যবস্থা নেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরিফুলের চলাচলের জন্য ‘হিপ নি এংকেল ফুট অর্থোসিস’ যন্ত্রের ব্যবস্থা করে দেওয়া হয়। এ সময় অসহায় আরিফুল ইসলামের মায়ের প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব।

আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডাঃ পারভেজ রেজা কাকন, ড্যাবের সাবেক যুগ্ম-সম্পাদক ডা. আ.ন.ম মনোয়ারুল কাদির বিটু, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এম আর হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফয়সাল কবির রাজিব, রেদোয়ান রিশাদ, সাবেক যুগ্ম-সম্পাদক নাহিয়ান হোসেন, ডাঃ জহুরুল, ডাঃ রিয়াদ, ছাত্রদল নেতা মহান, মিসবাহ, নাফিস, নাইম, হামিম প্রমুখ।

উল্লেখ্য, আরিফুল ইসলাম ২০২৩ সালে একটা দুর্ঘটনায় আঘাত পেয়ে প্যারালাইজড হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X