কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৮:১০ এএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে যাচ্ছে। প্রতি বছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও এবার হবে ভিন্ন পদ্ধতিতে।

সোমবার (২ জুন) বেতার ও টেলিভিশনের মাধ্যমে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ঘোষণার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেটটি পাস হবে। বাজেট বক্তৃতার পরপরই বিকেল ৩টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংশ্লিষ্ট সব খাতের তথ্য প্রকাশ করা হবে।

এ ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশকিছু পণ্যের ওপর কর, শুল্ক ও ভ্যাট আরোপের সম্ভাবনা রয়েছে। এতে বাজারে বেশকিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

দাম বাড়তে পারে যেসব পণ্যের

সিগারেট

গত জানুয়ারিতে সিগারেটের বিভিন্ন স্তরে ৫-৭ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছিল। নতুন বাজেটে তামাক শিল্পে ব্যবহৃত সিগারেট পেপারের সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে ১০০ শতাংশ করার প্রস্তাব থাকতে পারে। ফলে সিগারেটের দাম আরও বাড়তে পারে।

রড ও স্টিল

নির্মাণ শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল রডের আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আমদানিতে ভ্যাট ২০ শতাংশ থেকে ২৩ শতাংশ এবং উৎপাদনে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ফিক্সড আমদানি শুল্ক বাতিল হলেও, শুল্ক-ভ্যাট বৃদ্ধির ফলে প্রতি টন রডের দাম প্রায় ১ হাজার ৪০০ টাকা বাড়তে পারে।

এসি-ফ্রিজ

ফ্রিজ ও এয়ার কন্ডিশনার প্রস্তুতকারকদের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর পরিকল্পনা রয়েছে বাজেটে। বর্তমানে ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের উৎপাদন পর্যায়ে সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। প্রস্তাবিত বাজেটে এটি ১৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে, যা এসব পণ্যের দাম বাড়াতে পারে।

মোটরসাইকেল ও সাইকেলের যন্ত্রাংশ

মোটরসাইকেলের ইঞ্জিনের যন্ত্রাংশ আমদানিতে গত অর্থবছরের (২০২৪-২৫) বাজেটে ৩ শতাংশের অতিরিক্ত সব আমদানি, নিয়ন্ত্রণমূলক ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছিল। তবে এতে মোটরসাইকেলের দাম কমেনি বললেই চলে। যদিও ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শুল্ক-ভ্যাট কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে।

দেশীয় তৈরি মোবাইল ফোন

মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে ভ্যাট ২-২.৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব থাকতে পারে, যার ফলে দেশীয় মোবাইল ফোনের দাম বৃদ্ধি পেতে পারে।

ব্যাটারি

ব্যাটারিচালিত রিকশার ১,২০০ ওয়াটের ডিসি মোটরের কাস্টমস শুল্ক ১% থেকে ১৫% করার প্রস্তাব রয়েছে, যা এই খাতে প্রভাব ফেলতে পারে।

কসমেটিক্স পণ্য

লিপস্টিক, আইলাইনার, ফেসওয়াশসহ কসমেটিক্স পণ্যের আমদানির ন্যূনতম মূল্য বাড়ানোর প্রস্তাব আসতে পারে। উদাহরণস্বরূপ, লিপস্টিকের প্রতি কেজির শুল্কায়ন মূল্য ২০ ডলার থেকে ৪০ ডলার হতে পারে।

অন্যান্য

এ ছাড়াও প্রস্তাবিত বাজেটে দাম বাড়তে পারে দেশীয় তৈরি সুতা, ব্লেড, বিদেশি চকলেট, মার্বেল-গ্রানাইট, বিদেশি খেলনা, হেলিকপ্টার, টেবিলওয়্যার ইত্যাদি পণ্যের দাম বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১০

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১১

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৩

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৪

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৫

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৬

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৭

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৮

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

২০
X