কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৮:১১ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

গ্রামীণ টেলিকম পেল ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স

গ্রামীণ টেলিকমের লোগো। ছবি : সংগৃহীত
গ্রামীণ টেলিকমের লোগো। ছবি : সংগৃহীত

ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট বা ই-ওয়ালেট প্রযুক্তি সেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’কে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ টেলিকমের এক‌টি সহ‌যোগী প্রতিষ্ঠান।

সোমবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এর কপি দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট ২০২৪-এর অধীনে এই লাইসেন্স দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিশোধ ও নিষ্পত্তিব্যবস্থা আইনের ধারা ৫(৪)-এর ক্ষমতাবলে সমাধান সার্ভিসেস লিমিটেডকে শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে পরিশোধ সেবাদানকারী (পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডার) হিসেবে লাইসেন্স দেওয়া হলো।

সমাধান সার্ভিসেস লাইসেন্সের জন্য প্রথম আবেদন করে ২০২১ সালের ১৬ নভেম্বর। কোম্পানিটি অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্ত পূরণ করলেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময় নেয়। গত বছরের ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এনওসি মঞ্জুর করে। এতে সমাধান সার্ভিসেসের পিএসপি লাইসেন্স পাওয়ার পথ সুগম হয়।

প্রসঙ্গত, পিএসপি ই-ওয়ালেট বা ডিজিটাল ওয়ালেট সেবা নামে পরিচিত। এখানে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক বা অন্যকোনো মাধ্যম থেকে টাকা এনে অনলাইনে কেনাকাটা, ইউটিলিটি বিল, টিউশন ফি পরিশোধসহ নানা ধরনের লেনদেন করতে পারেন। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পাওয়া ৮টি পিএসপি রয়েছে। অনলাইন মার্কেটপ্লেস দারাজ ও চালডাল ইতোমধ্যেই পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X