মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ
অর্থ আত্মসাৎ মামলা

ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিল

ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদলতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুদকের পক্ষ থেকে এ চার্জশিট দাখিল করা হয়। গত বছরের ৩০ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেছিলেন।

অভিযুক্তরা হলেন- অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, এস এম হুজ্জাতুল ইসলাম লতিফী, মো. শাহজাহান, নূরজাহান বেগম, আইনজীবী মো. ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, ইউনিয়নের প্রতিনিধি মো. মাইনুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান।

অভিযোগে বলা হয়েছে, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলামসহ গ্রামীণ টেলিকমের বোর্ড সদস্যদের উপস্থিতিতে ২০২২ সালের ৯ মে গ্রামীণ টেলিকমের ১০৮তম বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ব্যাংকের গুলশান শাখা একটি অ্যাকাউন্ট খোলা হয়।

এর আগে ২৭ এপ্রিল কর্মচারীদের পাওনা লভ্যাংশ বিতরণের জন্য গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়ন ও গ্রামীণ টেলিকমের সঙ্গে সেটেলমেন্ট অ্যাগ্রিমেন্ট চুক্তি সই হয়।

দুদক জানিয়েছে, গ্রামীণ টেলিকমের বোর্ড সভায় ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্তের একদিন পূর্বেই ব্যাংক হিসাব খোলা হয় এবং সেটেলমেন্ট অ্যাগ্রিমেন্ট এপ্রিলে হলেও, অ্যাগ্রিমেন্টে ৮ মে খোলা ব্যাংক হিসাব দেখানো হয়, যা বাস্তবে অসম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১০

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১১

ব্রাজিলের জালে জাপানের গোল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৩

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৪

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৫

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৬

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৭

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৮

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৯

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

২০
X