কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৭:৪৭ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ২৩ গুণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশের নামে জমা থাকা অর্থের পরিমাণ বেড়েছে ২৩ গুণ। বৃহস্পতিবার (১৯ জুন) বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ২০২৪ সালে সুইস ব্যাংকগুলোতে রাখা দায় ও সম্পদের পরিসংখ্যান প্রকাশ করেছে সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশের নামে জমা রয়েছে ৫৯ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁ। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ফ্রাঁ ১৫০ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৮ হাজার ৯৭২ কোটি টাকা।

এতে বলা হয়, ২০২৩ সালের শেষে এই পরিমাণ ছিল মাত্র ২ কোটি ৬৪ লাখ ফ্রাঁ, যা তখনকার হিসাবে প্রায় ৩৯৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশের নামে রাখা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় ২৩ গুণ।

এর আগের বছর, অর্থাৎ ২০২২ সালের শেষে, সুইজারল্যান্ডে বাংলাদেশের নামে জমা ছিল ৫ কোটি ৮৪ লাখ ফ্রাঁ বা আনুমানিক ৮৭৬ কোটি টাকা।

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশের নামে থাকা অর্থের মধ্যে রয়েছে দেশটির ব্যাংকগুলোর কাছে বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, আমানতকারীদের জমা অর্থ এবং পুঁজিবাজারে বাংলাদেশের নামে বিনিয়োগ।

বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, এই অর্থের ৯৫ শতাংশেরও বেশি বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, যা মূলত বাণিজ্য সংক্রান্ত লেনদেনের অংশ।

সুইজারল্যান্ডের ব্যাংকে রাখা অর্থের একটি অংশ পাচার হওয়া সম্পদ হতে পারে- এমন ধারণা রয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত করে এখনো কোনো তথ্য মেলেনি। বিগত কয়েক বছর ধরে সুইজারল্যান্ড নিয়মিত তাদের বার্ষিক ব্যাংকিং পরিসংখ্যান প্রকাশ করে আসছে।

বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) সুইস এফআইইউর (ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) সঙ্গে কয়েক দফা যোগাযোগ করলেও ব্যক্তিভিত্তিক কোনো তথ্য বা নামের তালিকা তারা দেয়নি বলে জানা গেছে।

ওই সময় সুইজারল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ অবৈধভাবে অর্থ পাচারের প্রমাণ সরবরাহ করে, তাহলে তারা তথ্য প্রদানে সহযোগিতা করবে।

উল্লেখ্য, কোনো বাংলাদেশি নাগরিক বা প্রতিষ্ঠান যদি নিজের নামের পরিবর্তে অন্য দেশের নামে অর্থ গচ্ছিত রাখে, তবে তা সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশের নামে থাকা পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয় না।

একইভাবে, সুইস ব্যাংকের ভল্টে রাখা মূল্যবান শিল্পকর্ম, সোনা বা দুর্লভ সামগ্রীর আর্থিক মূল্য এখানে হিসেব করা হয়নি। বিশ্বের বিভিন্ন দেশের অনেক নাগরিকই এই ধরনের মূল্যবান সামগ্রী সুইজারল্যান্ডের ব্যাংকের নিরাপদ ভল্টে সংরক্ষণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X