কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৭:৩৬ পিএম
আপডেট : ২১ জুন ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশে অর্থ পাঠানোর নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বৈধভাবে প্রবাসে অর্থ পাঠানোর নিয়ম আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক। এবার থেকে শিল্প ও সেবা খাতের সব ধরনের প্রতিষ্ঠান বার্ষিক বিক্রির ১ শতাংশ অথবা সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত বৈদেশিক লেনদেনে অর্থ পাঠাতে পারবে। তবে ব্যাংক, বিমা, ক্ষুদ্রঋণ ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এই সুবিধার আওতায় আসছে না।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গত বৃহস্পতিবার (১৯ জুন) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চলতি হিসাবে বিদেশে পণ্য আমদানি বা সেবা গ্রহণ বাবদ সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত অর্থ পাঠানো যাবে, যা আগের চেয়ে সহজ ও দ্রুত হবে। এ সুবিধা আগে কেবল শিল্প ও নির্বাচিত সেবা খাতের জন্য সীমিত ছিল। এবার ট্রেডিংসহ নানা খাত এতে অন্তর্ভুক্ত হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, এই উদ্যোগ দেশে ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে এবং বৈশ্বিক লেনদেনে গতি আনবে।

তবে সতর্কতাস্বরূপ বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংককে নিশ্চিত হতে হবে, টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন কি না। প্রয়োজন হলে সেই অনুমতি নিতে হবে।

এ ছাড়া রয়্যালটি, প্রযুক্তি জ্ঞান ফি, টেকনিক্যাল সহায়তা ও ফ্র্যাঞ্চাইজি ফি সম্পর্কিত রেমিট্যান্সের ক্ষেত্রে যথারীতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্দেশনা অনুসরণ করতে হবে।

নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, শুধু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, যেমন—বিমা কোম্পানি, পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান এই সুবিধার বাইরে থাকবে। ফলে বাণিজ্যিক সেবা খাতের প্রতিষ্ঠানগুলো ব্যবসার প্রয়োজনে এখন আরও সহজে বিদেশে অর্থ পাঠাতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X