কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১১:৪২ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বাজেট পাস হচ্ছে আজ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

২০২৫-২৬ অর্থবছরের বাজেট আজ পাস হতে যাচ্ছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এরপর এটি অধ্যাদেশ আকারে প্রকাশ করা হবে।

রোববার (২২ জুন) উপদেষ্টা পরিষদ আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

চলতি বছর বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ বাতিল করা হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া সোনার আংটি ক্রয়, চোখে কর্নিয়া স্থাপনসহ যেসব খাতে ৫ শতাংশ হারে কর প্রযোজ্য ছিল, সেই করও বাতিল করার সিদ্ধান্ত আসতে পারে নতুন বাজেটে।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ চলতি ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট, নির্দিষ্টকরণ অধ্যাদেশ এবং অর্থ অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের প্রস্তাব উপস্থাপন করবেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এগুলো পাস হওয়ার কথা রয়েছে। অর্থ অধ্যাদেশ, ২০২৫ সংশোধন ছাড়া বাকি দুটির ভেটিং (আইনি পরীক্ষা-নিরীক্ষা) এরই মধ্যে হয়ে গেছে। শুধু অনুমোদন বাকি।

গত ২ জুন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। চলতি অর্থবছরের তুলনায় বাজেটের আকার ৭ হাজার কোটি টাকা কমিয়ে ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ, যা দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে পূরণের পরিকল্পনা রয়েছে।

চলতি (২০২৪-২৫) অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা নিট বরাদ্দ রাখা হয়েছিল। তবে বাজেট উপলক্ষে অর্থ বিভাগ প্রকাশিত সম্পূরক বাজেট বিবৃতি অনুযায়ী, সংশোধিত বাজেটে ১০টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে মোট ১ লাখ ৩০ হাজার ৫১২ কোটি টাকা।

এর মধ্যে শুধু অর্থ বিভাগের সম্পূরক বাজেট চাহিদাই ১ লাখ ৪ হাজার ২৫৬ কোটি টাকা, যা অন্যান্য মন্ত্রণালয়ের তুলনায় অনেক বেশি। অন্যদিকে, বাকি ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কারও বরাদ্দ কমেছে, আবার কারও বরাদ্দ অপরিবর্তিত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারিত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১০

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১১

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১২

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৩

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৪

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৫

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

১৭

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

১৮

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

১৯

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

২০
X