কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে ব্যাংক

ব্যাংকিং সেবা। ছবি : সংগৃহীত
ব্যাংকিং সেবা। ছবি : সংগৃহীত

রাজস্ব আহরণের সুবিধার্থে আজ বাণিজ্যিক ব্যাংকের লেনদেন সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান তথ্যটি নিশ্চিত করছেন।

তিনি বলেন, যেহেতু আজ অর্থবছরের শেষ দিন সেহেতু কর আহরণের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাধারণত ব্যাংকগুলো বিকেল ৪টা পর্যন্ত লেনদেন করে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের কারণে অনেক ব্যবসায়ী রাজস্ব জমা দিতে পারেনি। নির্ধারিত সময়ের পর তাদের জরিমানা গুনতে হবে। তাই অর্থবছরের শেষদিন আজ সোমবার ব্যাংকিং লেনদেনের সময় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংককে।

ব্যাংক হলিডে আগামীকাল মঙ্গলবার (১ জুলাই)। অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করতে পঞ্জিকাবর্ষের জুনের শেষ দিনটিতে অতিরিক্ত সময় কাজ করেন বাণিজ্যিক ব্যাংকের কর্মীরা। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ১ জুলাই ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাক‌বে। ব্যাংক লেনদেন বন্ধ থাকায় পুঁজিবাজারেও কোনো প্রকার লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X