মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:২৬ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নিলামে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

ডলার ও বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি :গ্রাফিক্স কালবেলা
ডলার ও বাংলাদেশ ব্যাংকের লোগো। ছবি :গ্রাফিক্স কালবেলা

১৮ ব্যাংক থেকে নিলামে ১৯১ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাজারে ডলারের চাহিদা কমতে থাকায় বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি কালবেলাকে বলেন, বাজারে ডলারের চাহিদা কমে যাওয়ায় হঠাৎ করে ডলারের দর কমতে শুরু করে। এজন্য রপ্তানিকারক ও রেমিট্যারদের কথা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার ক্রয় করেছে। এটা বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কাজের অংশ। বাজার স্থিতিশীল রাখতে আমরা মাঝে মধ্যে ডলার ক্রয় ও বিক্রয় করে থাকি। তবে দীর্ঘদিন দর ঊর্ধ্বমুখী থাকায় ডলার ক্রয়ের দরকার পড়েনি। এজন্য সাম্প্রতিক সময়ে এটিই নিলামে ডলার ক্রয়ের উদাহরণ।

এর আগে গত এক সপ্তাহে ডলারের দাম প্রায় ২ টাকা ৯০ পয়সা কমে যায়। বাজারে ডলারের চাহিদা না থাকায় এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ে প্রবাহ ভালো থাকায় এ প্রভাব পড়ে। বৃহস্পতিবার বেশিরভাগ ব্যাংক রেমিট্যান্সের ডলার কেনার জন্য ১২০ টাকা রেট অফার করেছে। তবে কিছু কিছু ব্যাংক ১২০ টাকা ৫০ পয়সা পর্যন্ত কেনার দাবি করেছে।

এর আগে গত ডিসেম্বরের শুরু থেকে ডলারের বাজারে অস্থিরতা দেখা দেয়। মাত্র দুই কার্যদিবসে ডলার-টাকার বিনিময় হার দুই দফা রেকর্ড ভেঙে ১২৮ টাকায় পৌঁছায়। পরে এতে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করে। ফলে ডলারের দর কমে আসে। এসময় অস্বাভাবিক দামে রেমিট্যান্স কেনার অভিযোগে ১৩টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়।

ওই সময় গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কয়েকটি ব্যাংকের অপরিণত সিদ্ধান্তে বাজারে অস্থিরতার সৃষ্টি হয়েছে। বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো ইচ্ছামতো দর বাড়াচ্ছে। এ ধরনের আচরণ বরদাশত করা হবে না। বাংলাদেশের ভেতরে ডলারের দাম ঠিক হবে।

এরপর চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থায় চলে যায় বাংলাদেশ ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X