কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার পাল্টে গেল ইস্টার্ণ ব্যাংকের নাম

ইস্টার্ণ ব্যাংক পিএলসি। ছবি : কালবেলা গ্রাফিক্স
ইস্টার্ণ ব্যাংক পিএলসি। ছবি : কালবেলা গ্রাফিক্স

কোম্পানি আইন ১৯৯৪-এর ১১(ক) ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ৩ সেপ্টেম্বর (রোববার) থেকে তপশিলি ব্যাংকগুলোর তালিকায় ‘ইস্টার্ণ ব্যাংক লিমিটেড’-এর নাম ‘ইস্টার্ণ ব্যাংক পিএলসি.’ হিসেবে পরিবর্তন করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ৩ সেপ্টেম্বর থেকে দেশের তপশিলি ব্যাংকের তালিকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘ইস্টার্ণ ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

এ বিষয়ে রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছেরের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ)-এর ৩৭ (২) (সি) ধারায় দেওয়া ক্ষমতাবলে ব্যাংকটির নাম পরিবর্তন করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ৩১ জুলাই তপশিলি ব্যাংকগুলোর তালিকায় ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’-এর নাম ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.’ (ইংরেজিতে ‘Islami Bank Bangladesh PLC.’) হিসেবে পরিবর্তন করা হয়। ৮ আগস্ট জনতা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘জনতা ব্যাংক পিএলসি’ করা হয়। ২৮ ফেব্রুয়ারি সোনালী ব্যাংক লিমিটেডকে সোনালী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন করা হয়। ২৮ মার্চ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (আইএফআইসি) নাম পরিবর্তন করে আইএফআইসি ব্যাংক পিএলসি করা হয়। ১৫ জানুয়ারি থেকে তপশিলি ব্যাংকগুলোর তালিকায় ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’-এর নাম ‌‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’ হিসেবে পরিবর্তন করা হয়। ৩ জুলাই থেকে তপশিলি ব্যাংকগুলোর তালিকায় ‘উত্তরা ব্যাংক লিমিটেড’-এর নাম উত্তরা ব্যাংক পিএলসি হিসেবে পরিবর্তন করা হয়। ২৩ আগস্ট বেসিক ব্যাংক লিমিটেডের নাম কোম্পানি আইন অনুযায়ী পরিবর্তন করে বেসিক ব্যাংক পিএলসি করা হয়। ২৭ আগস্ট থেকে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘মার্কেন্টাইল ব্যাংক পিএলসি করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১০

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১১

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১২

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৩

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৪

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৫

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৬

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৭

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৯

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

২০
X