কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড ছুঁয়ে কমলো স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে রেকর্ড ছুঁয়ে আবারও সোনার দাম কমেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে আউন্সপ্রতি সোনার দাম দশমিক ৮ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৫৩০ ডলার ৬৯ সেন্টে। এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) আউন্সপ্রতি দাম উঠেছিল সর্বোচ্চ ৩ হাজার ৫৭৮ ডলারে।

মার্কিন ফিউচার্স বাজারেও ডিসেম্বর সরবরাহের জন্য সোনার দাম ১ দশমিক ৩ শতাংশ কমে হয়েছে ৩ হাজার ৫৯০ ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, সুদের হার কমানোর প্রত্যাশা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতি নিয়ে অনিশ্চয়তার কারণে সোনার প্রতি বিনিয়োগকারীদের আস্থা এখনো শক্ত। গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেছেন, স্বল্পমেয়াদে সোনার দাম ৩ হাজার ৮০০ ডলার বা তার বেশি পর্যন্ত উঠলেও অবাক হওয়ার কিছু নেই।

মার্কিন শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই মাসে চাকরির সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি কমে ৭ দশমিক ১৮ মিলিয়নে দাঁড়িয়েছে। এ কারণে ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকরা শিগগির সুদের হার কমানোর পক্ষে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুসারে, ১৭ সেপ্টেম্বরের বৈঠকে ফেড দশমিক ২৫ শতাংশ হার কমাবে—এমন সম্ভাবনা এখন ৯৭ শতাংশ।

এদিকে রুপার দামও কমে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪০ ডলার ৮২ সেন্টে, যা এক দিন আগে ছিল সেপ্টেম্বর ২০১১-এর পর সর্বোচ্চ। প্লাটিনাম দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৪০৯ ডলার ৫৩ সেন্টে এবং প্যালাডিয়াম ১ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ১২৯ ডলার ৮২ সেন্টে নেমেছে। সূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X