কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারে

আকু বিল পরিশোধের পর রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলার
ডলার। ছবি : কালবেলা গ্রাফিক্স

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ। এতে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩০ দশমিক ০৪ বিলিয়ন ডলারে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক আকুতে প্রায় ১৫০ কোটি ডলার পরিশোধ করে। এর ফলে রিজার্ভে আগের দিনের তুলনায় বড় ধরনের পতন হয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব-পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন নেমে এসেছে ২৫ দশমিক ৩০ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার দিন শেষে রিজার্ভ ছিল ৩১ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী তা দাঁড়িয়েছিল ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। তবে আকুতে বিল পরিশোধের কারণে বৃহস্পতিবার সেই রিজার্ভ প্রায় দেড় বিলিয়ন ডলার কমে যায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের মে ও জুন মাসের আমদানি বিল হিসেবে আকুতে ২০১ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল। সেই তুলনায় জুলাই ও আগস্টে আমদানি কিছুটা কমেছে। ফলে বিলের চাপও কিছুটা হালকা হয়েছে। তবে নিয়মিত এই পরিশোধ বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি করছে।

আকু বা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো একটি আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এশিয়ার ৯টি দেশ এই ব্যবস্থার আওতায় রয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক আমদানি-রপ্তানির লেনদেন দুই মাস পরপর সমন্বয় করা হয়। অর্থাৎ, এ সময়ের মধ্যে যে দেশ অন্য দেশের কাছে আমদানির বিপরীতে অর্থ পাওনা হয়, সেই অর্থ দুই মাস শেষে একসঙ্গে পরিশোধ করা হয়। এর বাইরে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশ আমদানি-রপ্তানির অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করে থাকে।

আকুর সদস্য দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইরান। এসব দেশের সঙ্গে আমদানি-রপ্তানির লেনদেনের পরিমাণ তুলনামূলকভাবে বড়। বিশেষ করে ভারত ও চীনের বাজার থেকে বাংলাদেশের আমদানি বেশি হওয়ায় আকুতে বিল পরিশোধের চাপও বেশি পড়ে।

অর্থনীতিবিদরা বলছেন, রিজার্ভের এই সংকট মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে। আমদানিতে শৃঙ্খলা আনা, অপ্রয়োজনীয় ও বিলাসী পণ্যের আমদানি নিয়ন্ত্রণ এবং প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে নতুন বাজার খোঁজার চেষ্টা চলছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নিয়মিত আকু বিল পরিশোধের ফলে রিজার্ভ ওঠানামা করবে। তবে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হচ্ছে রিজার্ভের স্তর অন্তত ২৫ বিলিয়ন ডলারের ওপরে ধরে রাখা। এ জন্য রেমিট্যান্স প্রণোদনা কার্যক্রম অব্যহত রাখা হয়েছে এবং রপ্তানি আয়ের ডলার দেশে ফেরত আনার বিষয়ে কঠোরতা বাড়ানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X