কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দাম যাচাই করেই এলএনজি কেনা হচ্ছে : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয়, বরং দাম যাচাই করেই এলএনজি কেনা হচ্ছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে একটি দীর্ঘমেয়াদি জ্বালানি আমদানি চুক্তি করা হয়েছে। এই চুক্তির আওতায় মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি আগামী ১৫ বছরের মধ্যে ধাপে ধাপে বাংলাদেশে ১ লাখ কোটি টাকার এলএনজি সরবরাহ করবে। ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব শেষ করার পর ওই প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন পিটার হাস।

ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় পণ্য আমদানির বিষয়ে তিনি বলেন, আমরা তুলনামূলকভাবে স্বস্তিকর অবস্থানে আছি। কিছু পণ্যের ক্ষেত্রে আমদানি মূল্যে অতিরিক্ত খরচ হতে পারে, যেমন গম। পণ্যের মান ভালো এবং এতে ঘাটতি পূরণ সম্ভব। তবে, ভোক্তাদের ওপর কোনো প্রভাব পড়বে না। আমরা ইতোমধ্যেই মূল্য নিয়ন্ত্রণ ও ভর্তুকি দিয়ে দিচ্ছি। পাইকারি ও খুচরা বাজারে কিছু চ্যালেঞ্জ থাকলেও সার্বিকভাবে মূল্যস্ফীতি স্থিতিশীল রয়েছে।

ট্যাক্স ব্যবস্থাকে সহজ করার উদ্যোগের কথা জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, বেসরকারি খাতে কাজের সুযোগ সীমিত থাকা একটি বড় চ্যালেঞ্জ। ব্যবসা-বাণিজ্য মন্থর হলে তার প্রভাব পড়ে, তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ট্যাক্স ব্যবস্থাকে সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আইনজীবীরা দ্রুত এবং সহজভাবে কাজ সম্পন্ন করতে পারেন।

অর্থ উপদেষ্টা আরও বলেন, বেশ কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্র, সার ও এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থনীতিকে মোটামুটি স্টেবল করতে কাজ চলছে। ট‍্যাক্স রেভিনিউ স্টেবল আছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১০

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১১

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১২

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৩

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৪

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৫

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৬

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৭

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৮

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৯

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

২০
X