রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলের মাঝপথে মুস্তাফিজকে ফেরানোর সিদ্ধান্ত, কারণ জানাল বিসিবি

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম আসরের মিনি নিলাম শেষ হয়েছে। দল কেনায় দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ৬৪ কোটি ৩০ লাখ রুপি নিয়ে নিলামে অংশগ্রহণ করা কলকাতা খরচ করেছে ৬৩ কোটি ৮৫ লাখ রুপি। চেন্নাইকে হারিয়ে টাইগার পেসার মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। এত অর্থে তাকে কিনলেও পুরো টুর্নামেন্টের জন্য মুস্তাফিজকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী বছর এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে ও সমানসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড। এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলো খেলতে আইপিএল থেকে ৮ দিনের জন্য বাংলাদেশে ফিরবেন ফিজ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে এখনো রয়েছে শঙ্কা। আর তাই প্রতিটি ওয়ানডে সিরিজই বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। ওয়ানডেতে তাই পূর্ণ শক্তির দল খেলাতে চায় বাংলাদেশ। বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হলে কিংবা র‌্যাংকিংয়ে আরও ভালো অবস্থানে থাকলে তখন হয়তো মুস্তাফিজকে পুরো আইপিএল খেলার জন্য অনুমতি দিতো বিসিবি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল বলেন, ‘ওয়ানডেতে আমরা জানি যে আমাদের সরাসরি বিশ্বকাপ খেলার ব্যাপার আছে। ওই জায়গাটাতে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা (মুস্তাফিজকে পুরো টুর্নামেন্টের জন্য এনওসি দিতে) পারতাম। কিন্তু আমরা সেই জায়গাটাতে নেই বলেই এই সিদ্ধান্তটা নেওয়া।’

উল্লেখ্য, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের আসন্ন সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। তবে মার্চ-এপ্রিলে হতে পারে ওই সিরিজ। অন্যদিকে, ২০২৬ সালের ২৬ মার্চ শুরু হতে পারে আইপিএলের নতুন আসর। ফাইনাল ম্যাচ হওয়ার সম্ভাব্য তারিখ ৩১ মে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১০

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১১

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১২

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৩

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৪

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৫

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৬

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৭

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৮

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৯

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

২০
X