কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পেনশন স্কিমের দাবির অর্থ হবে আয়করমুক্ত : জীবন বীমা এমডি

পেনশন স্কিমের দাবির অর্থ হবে আয়করমুক্ত : জীবনবিমা এমডি
জীবন বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ে জেবিসি পেনশন বিমা স্কিমের উদ্বোধন করা হয়। ছবি : কালবেলা

জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুহিবুজ্জামান বলেছেন, জীবন বীমার পেনশন স্কিমের দাবির পুরো অর্থই আয়করমুক্ত থাকবে। এতে গ্রাহক তাদের প্রাপ্য অর্থ সম্পূর্ণভাবে ভোগ করতে পারবেন। নতুন এই স্কিম দেশের প্রান্তিক জনগোষ্ঠীসহ সব শ্রেণির গ্রাহকের জন্য স্বস্তি বয়ে আনবে।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর মতিঝিলে জীবন বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘গ্রাহক সেবা পক্ষ ও জীবন বীমা করপোরেশনের (জেবিসি) পেনশন স্কিমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে জীবন বীমা করপোরেশন গ্রাহককে আন্তরিক সেবা দিয়ে আসছে এবং সরকারি প্রতিষ্ঠান হিসেবে মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সেবা সম্প্রসারণের লক্ষ্যেই প্রতিষ্ঠানটি নিয়মিত নতুন নতুন গ্রাহকবান্ধব স্কিম চালু করছে। এর ধারাবাহিকতায় নতুন পেনশন স্কিম চালু করা হলো, যাতে বাড়তি সুবিধা ও সহজ শর্তে গ্রাহকরা পেনশনের নিরাপত্তা পেতে পারেন।

মুহিবুজ্জামান আরও বলেন, বর্তমানে দেশে ৩৫টি জীবন বীমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে মাত্র ৪-৫টির অবস্থা ভালো। কিছু বিদেশি কোম্পানি ধনী শ্রেণির মধ্যে সীমাবদ্ধভাবে কাজ করলেও জীবন বীমা করপোরেশনের লক্ষ্য হলো দেশের শহর ও গ্রামের প্রান্তিক জনগণের কল্যাণে কাজ করা।

তিনি বলেন, আমরা গ্রাহকের প্রাপ্য অর্থ যথাযথভাবে তাদের বা বৈধ নমিনির হাতে পৌঁছে দিই। মুনাফা অর্জন নয়, বরং জনগণের সেবা ও রাষ্ট্রের কল্যাণই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে জানানো হয়, জেবিসির পেনশন বিমা স্কিমের আওতায় গ্রাহক আজীবন পেনশন সুবিধা পাবেন। প্রয়োজনে নমিনিকেও এই সুবিধার আওতায় রাখা যাবে।

মেয়াদপূর্তিতে গ্রাহক এককালীন বা মাসিক ভিত্তিতে পেনশন গ্রহণের সুযোগ পাবেন। এ স্কিমে প্রিমিয়াম জমার অর্থ আয়কর রেয়াতের সুবিধা পাবে। ২০ থেকে ৬০ বছর বয়সি নাগরিকরা এতে অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানে গ্রাহক এসকে মো. হাসান ও শায়লা শারমিনের প্রিমিয়ামের মেয়াদপূর্তির চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার, জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল অ্যাফেয়ার্স ডিভিশন) আবু মোহাম্মদ মাঈনুদ্দিন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (গোষ্ঠীবিমা ডিভিশন) শেখ খায়েরুজ্জামান প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X