কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩১ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল ফোনে কত টাকা রিচার্জ করলেন, লিখে রাখতে হবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবার মোবাইল ফোনের রিচার্জ, ইন্টারনেট প্যাকেজের তথ্যও দিতে হবে এনবিআরকে। এসব তথ্য আয়কর রিটার্ন দেওয়ার সময় জীবনযাত্রার খরচের বিবরণীতে দেখাতে হবে। অর্থাৎ আপনি আপনার মোবাইল ফোনে প্রতি বছর কত টাকার রিচার্জ করলেন, সেই হিসাব সংরক্ষণ করে রাখতে হবে।

এখন থেকে আপনাকে প্রতি বছরের জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত প্রতিবার কত টাকা রিচার্জ করলেন সেই তথ্য টুকে রাখতে হবে। এর কারণ হচ্ছে আয়কর রিটার্ন দেওয়ার সময় আপনাকে মোবাইল ফোনের বিলের খরচ দেখাতে হবে। একইভাবে আপনি সারা বছর ইন্টারনেটের পেছনে কত টাকা খরচ করেছেন আয়কর বিবরণীতে দেখাতে হবে।

এবারের নতুন আয়কর আইন অনুযায়ী, রিটার্ন দাখিলের সময় জীবনযাত্রার খরচের বিবরণীতে এসব তথ্য দিতে হবে। তবে আগের আইনে এটা ছিল না। এ ছাড়া পানি, গ্যাস ও বিদ্যুৎ বিলের তথ্যও জানাতে হবে। আইটি ১১গ (২০২৩) ফরমে জীবনযাত্রার ব্যয়-সম্পর্কিত বিষয়াবলি দিতে হয়।

অবশ্য যাদের ৪০ লাখ টাকার বেশি সম্পদ রয়েছে এবং বার্ষিক পাঁচ লাখ টাকার বেশি আয় রয়েছে কেবল তাদেরকেই সম্পদের বিবরণীসহ জীবনযাত্রার হিসাব-নিকাশ জমা দিতে হবে। যদি এই সীমা অতিক্রম না করে তাহলে করদাতা ইচ্ছা করলে তার জীবনযাত্রার বিবরণীতে এসব তথ্য জমা দিতে পারেন।

জেএনজে অ্যাসোসিয়েটর্সের ম্যানেজিং পার্টনার ও কর আইনজীবী মোহাম্মদ সোহেল রানা গণমাধ্যমকে বলেন, একজন করদাতার পক্ষে সারা বছরের মোবাইল ফোনে কত টাকা রিচার্জ করলেন, তার হিসাব রাখা কঠিন। সাধারণত একসঙ্গে বেশি অর্থ রিচার্জ করেন না মোবাইল ফোন ব্যবহারকারীরা। অনেক ব্যবহারকারী দুই-চার দিন পরপর মোবাইল ফোনে টাকা রিচার্জ করেন। নতুন এই বিধানের ফলে অনেক করদাতার ঝামেলা বাড়বে।

এদিকে জীবনযাত্রার ব্যয়ের বিবরণীর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেখতে চায়, আপনি কতটা ধনী, আপনি কত আয় করেন, কত খরচ করেন, আপনার সামাজিক অবস্থান কী। আয়কর কর্মকর্তারা এটাও দেখতে চান আপনার বৈধ আয়ের সঙ্গে আপনার জীবনযাত্রার মিল আছে কি না। এনবিআর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি

যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা

‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

স্বাধীনতার ৫৭ বছরেও পাকা হয়নি ভরিপাশা-তালতলী সড়ক

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

চট্টগ্রামে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

১১

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

১২

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

১৩

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

১৪

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

১৫

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

১৬

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোহনপুর-তালতলা রাস্তায়

১৭

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

১৮

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

১৯

বাড়িতে পানি ঢুকলে সবার আগে যে ৭টি কাজ করবেন

২০
X