কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের দামে লাফ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে আবারও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং ইরানকে ঘিরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। ফলে মূল্যবান এই ধাতুর চাহিদা বেড়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫,২৩২.২১ ডলারে দাঁড়ায়। চলতি ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৬.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১.২ শতাংশ বেড়ে ৫,২৫৩.২০ ডলারে পৌঁছেছে।

এএনজেডের বিশ্লেষক সোনি কুমারীর মতে, শুল্কসংক্রান্ত অনিশ্চয়তা এবং ইরান-যুক্তরাষ্ট্র পরিস্থিতি- এই দুই প্রধান কারণে স্বর্ণের বাজারে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

অন্যদিকে, এক্সএস ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক লিন ট্রান বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও এখনো স্পষ্ট অগ্রগতি হয়নি। ফলে স্বর্ণের দাম উচ্চ অবস্থানে রয়েছে, তবে এই প্রবণতা দীর্ঘমেয়াদে স্থায়ী হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শুধু স্বর্ণই নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৪.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯২.২০ ডলারে উঠেছে। প্লাটিনাম ৫.৩ শতাংশ বেড়ে চার সপ্তাহের সর্বোচ্চ ২,৩৯৩.৮০ ডলারে পৌঁছেছে এবং প্যালাডিয়াম ১.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,৮১০.৬০ ডলারে।

এদিকে দেশের বাজারেও স্বর্ণের দাম উচ্চ পর্যায়ে রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২,৬১,০৪০ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৪৯,১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,১৩,৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১,৭৪,৭৮৫ টাকায় লেনদেন হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X