মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যার পরও খোলা থাকবে যেসব দোকানপাট

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি সন্ধ্যা ৬টার পর বন্ধ থাকবে দোকানপাট ও বিপণিবিতান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে এসে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এসব তথ্য জানান।

এদিন রাত পৌনে ৯টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে বসেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠক চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৬টার পর দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিংমল বন্ধ রাখতে হবে।

তবে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এটি বাণিজ্য মন্ত্রণালয় কঠোরভাবে মনিটর করবে বলেও জানান তিনি।

সরকারি নির্দেশনা অনুযায়ী জানা গেছে, জরুরি সেবা হিসেবে ফার্মেসিগুলো রাত পর্যন্ত বা ২৪ ঘণ্টা খোলা থাকতে পারবে। এছাড়া খাবারের দোকানগুলো এবং জরুরি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার অনুমতি রয়েছে। হাসপাতাল সংলগ্ন দোকান বা জরুরি পরিষেবা সংশ্লিষ্ট কেন্দ্রগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকতে পারে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকটি বিশেষ পরিস্থিতিতে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী দীর্ঘ ১৮ ঘণ্টা কাজ করছেন এবং যাতায়াতের সময় বাঁচাতে ও যানজট এড়াতে সংসদ ভবনেই বৈঠকের আয়োজন করা হয়েছে।

অফিসের সময়সূচি এক ঘণ্টা কমিয়ে আনার কথা উল্লেখ করে নাসিমুল গণি বলেন, আগামী কার্যদিবস থেকে সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। অর্থাৎ অফিসের সময় ১ ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। এছাড়া ব্যাংকগুলো চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X